advertisement

Durgapur News : দুর্গাপুরে প্রথমবার তীরন্দাজীর সামার ক্যাম্প, ছিলেন স্বনামধন্য অলিম্পিয়ান

Last Updated:

দুর্গাপুরের একটি বেসরকারি স্কুলের উদ্যোগে প্রথম বারের মত আয়োজন করা হয়েছে এই সামার ক্যাম্পের। দুর্গাপুরে দুদিন ব্যাপী তীরন্দাজির এই সামার ক্যাম্প চলছে গান্ধী মোড় সংলগ্ন ময়দানে।

+
সামার

সামার ক্যাম্পের প্রশিক্ষণ চলছে।

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : দুর্গাপুরে প্রথমবারের জন্য আয়োজন করা হল তীরন্দাজীর সামার ক্যাম্প। দুর্গাপুরের একটি বেসরকারি স্কুলের উদ্যোগে করা হয়েছে এই সামার ক্যাম্পের আয়োজন। দুর্গাপুরে দুদিন ব্যাপী তীরন্দাজির এই সামার ক্যাম্প চলছে গান্ধী মোড় সংলগ্ন ময়দানে। যেখানে প্রশিক্ষণ দিয়েছেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত তীরন্দাজ তথা স্বনামধন্য অলিম্পিয়ান রাহুল ব্যানার্জি। সঙ্গে ছিলেন দোলা ব্যানার্জি। তীরন্দাজী সম্পর্কে একদম প্রাথমিক স্তরের প্রশিক্ষণ দিতে এই সামার ক্যাম্পের আয়োজন করা হয়েছে বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়টির উদ্যোগে।
এই বিষয়ে রাহুল ব্যানার্জি জানিয়েছেন, তীরন্দাজী নিয়ে বর্তমানে দেশের অনেক ছেলে মেয়েরা এগিয়ে যাচ্ছেন। তারা বিভিন্ন স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য ছিনিয়ে আনছেন। সরকারও এই বিষয়ে উৎসাহ দিচ্ছে। যদি একদম প্রাথমিক স্তর থেকে প্রশিক্ষণ নেওয়া যায়, তাহলে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
আরও পড়ুন ঃ সফল অভিনব! জার্মানি গিয়ে দেশের হয়ে সোনা জিতে ফিরলেন
প্রাথমিক স্তর থেকে এই প্রশিক্ষণ নিলে রাজ্য স্তর, জাতীয় স্তর এবং আন্তর্জাতিক স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাওয়া যায়। পাওয়া যায় আরও নানান সুযোগ সুবিধা। তাই দুর্গাপুরে একটি বিদ্যালয়ের উদ্যোগে এমন ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
অন্যদিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত ভট্টাচার্য জানিয়েছেন, সিবিএসসি বোর্ডে তীরন্দাজীর প্রশিক্ষণ দেওয়ার অনুমতি রয়েছে। তাছাড়াও চির পরিচিত খেলাগুলির থেকে একটু অন্য ধরনের খেলাগুলিতে ছোট ছোট ছেলে মেয়েদের উৎসাহ থেকে বেশি তারা। আনন্দ পায় অনেক।
এই সমস্ত বিষয়গুলি বিবেচনা করে দুর্গাপুরে তিরন্দাজী র সামার ক্যাম্প আয়োজন করা হয়েছে। আগামী দিনে এই প্রশিক্ষণ আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। আশা প্রকাশ করেছেন, আগামীদিনে তিরন্দাজীর ক্ষেত্রে দুর্গাপুর থেকেও অনেক প্রতিভা উঠে আসবে।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durgapur News : দুর্গাপুরে প্রথমবার তীরন্দাজীর সামার ক্যাম্প, ছিলেন স্বনামধন্য অলিম্পিয়ান
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement