advertisement

North Dinajpur News: বাড়ির সকলে অনুষ্ঠানে যেতেই মায়ের উপর চড়াও ছেলে! মর্মান্তিক পরিণতিতে শিউরে উঠল ইসলামপুর

Last Updated:

North Dinajpur News: পরিবারের লোকজন  দুপুরে একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল। সে সময় মা ছেলে ও একটি মেয়ে উপস্থিত ছিল বাড়িতে।

খুনের পর ভিড় গ্রামবাসীদের
খুনের পর ভিড় গ্রামবাসীদের
ইসলামপুর: ছেলের হাতে খুন হলেন মা! এমনই মর্মান্তিক ঘটনায় শিউরে উঠেছে ইসলামপুর ব্লকের খাবরগাঁও এলাকা। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা নাগাদ ধারালো অস্ত্র দিয়ে হঠাৎ করে ছেলে তাঁর মাকে কুপিয়ে পালিয়ে যান বলে অভিযোগ। তখনই ঘটনাস্থলে মৃত্যু হয় মায়ের।
স্থানীয় সূত্রে খবর, পরিবারের বাকি লোকজন দুপুরে একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন। সেই সময় মা, ছেলে ও একটি মেয়ে উপস্থিত ছিলেন বাড়িতে। তখনই নিজের মাকে হত্যা করে ছেলে, এমনই অভিযোগ।
advertisement
advertisement
পরিবার সূত্রে জানা যায়, হঠাৎ ছেলে ইস্তিয়াক তাঁর মাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন। মৃত ওই মহিলার নাম আমনা খাতুন। বয়স, ৪৫ বছর। ঘটনাস্থলে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এবং মৃতদেহটিকে ইসলামপুর হাসপাতালের মর্গে নিয়ে আসে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: বাড়ির সকলে অনুষ্ঠানে যেতেই মায়ের উপর চড়াও ছেলে! মর্মান্তিক পরিণতিতে শিউরে উঠল ইসলামপুর
Next Article
advertisement
Bratya Basu on Narendra Modi: তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
  • শনিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি-র নেতৃত্বাধীন সরকারকে নিরমা সরকার বলে কটাক্ষ করলেন৷

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement