advertisement

Jute Bag Making: প্লাস্টিক দূষণ থেকে মুক্তি, এক‌ইসঙ্গে রোজগার! পরিবেশ বান্ধব পাটের ব্যাগ তৈরিই এখন স্বনির্ভরতার হাতিয়ার

Last Updated:

প্লাস্টিক দূষণ থেকে মুক্তি, এক‌ইসঙ্গে রোজগার! পরিবেশ বান্ধব পাটের ব্যাগ তৈরিই এখন স্বনির্ভরতার হাতিয়ার।

+
পাটের

পাটের ব্যাগ 

উত্তর দিনাজপুর: দিন প্রতিদিন প্লাস্টিক ব্যবহারের ফলে বাড়ছে পরিবেশ দূষণ। এই অবস্থায় প্লাস্টিকের ক্যারিব্যাগ বন্ধ করে পাটের ব্যাগ তৈরি করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর এই পাটের ব্যাগ বানিয়ে এখন স্বনির্ভর হচ্ছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর শেরগ্রাম নেতাজি এলাকার মহিলা দল।
শেরগ্রাম নেতাজি এলাকার মহিলা দলের অন্যতম সদস্যা কৃষ্ণা দেবশর্মা জানান, জেলা তথ্য ও সংস্কৃতি দফতর থেকে তারা এই পাটের ব্যাগ তৈরির প্রশিক্ষণ নিয়েছিলেন। জানা যায় এই পাটের ব্যাগ তৈরির ক্ষেত্রে পাটের তৈরি চট ব্যবহার করা হয়। কারণ পাট দিয়ে সরাসরি ব্যাগ তৈরি করা যায় না। তার জন্য ভাল মানের পাটের চট কিনতে হবে বা পাট কিনে মেশিনে বুনে নিতে হবে। এরপর যত সাইজের ব্যাগ তৈরি করা হবে সে অনুযায়ী মাপ মতো কেটে নিতে হবে।
advertisement
advertisement
মহিলারা জানান তারা পাটের তৈরি জলের ব্যাগ, লেডিস ব্যাগ,অফিস ব্যাগ শান্তিনিকেতন ব্যাগ,এছাড়াও বিভিন্ন ধরনের ব্যাগ বিক্রি করেন। উল্লেখ্য বর্তমানে দেশ ও বিশ্বের বাজারে পাটের চাহিদা রয়েছে। পাটের তৈরি বিভিন্ন ডিজাইনের ব্যাগের প্রতি মানুষের ঝোঁক বাড়ছে। সংসারের কাজ সামলে স্বল্প কিছু টাকা খরচ করে তাই এই পাটের ব্যাগ তৈরি করার ব্যবসায় নেমেছেন গ্রামের বহু মহিলারা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Jute Bag Making: প্লাস্টিক দূষণ থেকে মুক্তি, এক‌ইসঙ্গে রোজগার! পরিবেশ বান্ধব পাটের ব্যাগ তৈরিই এখন স্বনির্ভরতার হাতিয়ার
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement