advertisement

North Dinajpur News: দাম প্রায় ৭ হাজার থেকে ২৫ হাজার, বর্ষা আসতেই হু হু করে বাড়ছে চাহিদা, কিসের জানেন?

Last Updated:

North Dinajpur News: ছোট নৌকা সাত হাজার থেকে শুরু ও বড়ো নৌকা ২৫ হাজার টাকায় বিক্রি হয়। নৌকা নির্মাতা অমল সূত্রধর জানান প্রবল বৃষ্টি হলেই নৌকার চাহিদা বাড়ে। কেউ মাছ ধরার জন্য কেউ বা আবার নদী পারাপারের জন্য নৌকা কেনেন।

+
নৌকা

নৌকা তৈরি 

উত্তর দিনাজপুর: বর্ষা আসতে উত্তর দিনাজপুর জেলায় নৌকার চাহিদা বাড়ছে। এই উত্তর দিনাজপুর জেলায় রয়েছে টাঙ্গন, নাগর, মহানন্দা, কুলিক ও তিস্তা নদী। এই নদীপাড়ের মানুষদের এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার প্রধান মাধ্যম হল নৌকা। বর্ষা এলেই বেড়ে যায় নৌকার কদর। বর্ষায় সচরাচর বন্যা না হলে অতি বর্ষায় নদীর জল বেড়ে যাবার ফলে এক গ্রাম থেকে অন্য গ্রাম যেতে গেলে প্রয়োজন হয় নৌকার । তাই আসার শ্রাবণ মাসে বর্ষা আসতেই বেড়ে যায় নৌকার কদর।নৌকার জোগান দিতে তাই কারিগররা দিনরাত কাজ করতে ব্যস্ত। দম ফেলার ফুরসত মিলছে না তাদের।
রায়গঞ্জে রাসবিহারী মার্কেট এর কাঠের দোকানে নৌকা তৈরিতে এখন চরম ব্যস্ততা। এক নৌকা বিক্রেতা অমল সূত্রধর জানান তাদের তৈরি ছোট নৌকা ৭ হাজার থেকে শুরু ও বড়ো নৌকা ২৫ হাজার টাকায় বিক্রি হয়। নৌকা নির্মাতা অমল সূত্রধর জানান, প্রবল বৃষ্টি হলেই নৌকার চাহিদা বাড়ে। কেউ মাছ ধরার জন্য কেউ বা আবার নদী পারাপারের জন্য নৌকা কেনেন।এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত, হাট-বাজার, মাছ ধরা, গোখাদ্য সংগ্রহ, বিভিন্ন এলাকায় খেয়া পারাপারের জন্য নৌকা প্রতিটি গ্রামে বর্ষার মৌসুমে নিত্যপ্রয়োজনীয় বাহন হিসেবে পরিগণিত হয়ে থাকে।
advertisement
advertisement
আরও পড়ুন: বিরোধীরা হেভিওয়েট প্রার্থী, পঞ্চায়েতে বামেদের হয়ে লড়ছেন কলেজ পড়ুয়া সৌরনীল, চিনুন তাঁকে
বর্ষাকে সামনে রেখে তাই নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের নৌকা তৈরির কারিগররা। এই সময় নৌকার ব্যাপক চাহিদা থাকায় অধিক লাভবান হয়ে থাকেন তারা। দিন রাত পরিশ্রম করে নৌকা তৈরি করছেন তারা। বিক্রিও হচ্ছে ভাল। এক কাঠ ব্যবসায়ী বলেন, বর্ষা  আসার আগে দিনরাত পরিশ্রম করে নৌকা তৈরি করছি।আষাঢ় ও শ্রাবণ বর্ষা কাল হলেও উত্তর দিনাজপুর জেলায় আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন এই চার মাস বর্ষায় রাস্তা-ঘাট জলে তলিয়ে থাকে। ফলে বহু গ্রামের মানুষের বর্ষা কালের প্রধান বাহন নৌকা। দৈনন্দিন প্রতিটি কাজে নৌকার প্রয়োজন হয় এখানে। আর এ কারণেই বর্ষার সময় জেলায় নৌকার কদর বহুগুণে বেড়ে যায়।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: দাম প্রায় ৭ হাজার থেকে ২৫ হাজার, বর্ষা আসতেই হু হু করে বাড়ছে চাহিদা, কিসের জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
  • দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও !

  • রবিবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাবে

  • রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement