advertisement

BEL Apprentice Recruitment 2021: প্রচুর পদে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড

Last Updated:

BEL Apprentice Recruitment 2021: প্রার্থীদের আগামী ২৫ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

BEL Recruitment 2021
BEL Recruitment 2021
#নয়াদিল্লি: সম্প্রতি ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের (Bharat Electronics Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাপ্রেন্টিস (Apprentice) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা বোর্ড অফ অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের (Board of Apprentice Training) অফিসিয়াল ওয়েবসাইটে boat-srp.com গিয়ে খোঁজ নিতে পারেন।
BEL Apprentice Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৫ অক্টোবর থেকে। প্রার্থীদের আগামী ২৫ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে বোর্ড অফ অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটেই boat-srp.com আবেদনপত্র পাওয়া যাবে। সময়সীমায় যদি কোনও বদল আনা হয় তা পরবর্তীতে প্রার্থীদের নোটিসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
BEL Apprentice Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৭৩টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে।
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: ৬৩টি পদ
advertisement
টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস: ১০টি পদ
BEL Apprentice Recruitment 2021: গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের শেষ দিন ২৫ নভেম্বর, ২০২১
নাম এনরোলমেন্টের শেষ দিন ১০ নভেম্বর, ২০২১
শর্টলিস্টেড প্রার্থীদের নাম ঘোষণার তারিখ ৩০ নভেম্বর, ২০২১
ডকুমেন্ট ভেরিফিকেশনের শেষ দিন ৮ এবং ৯ ডিসেম্বর, ২০২১
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ভারত ইলেকট্রনিকস লিমিটেড (BEL)
পদের নাম: অ্যাপ্রেন্টিস
শূন্যপদের সংখ্যা: ৭৩
কাজের স্থান: কিছু জানানো হয়নি
কাজের ধরন: ট্রেনিং সংক্রান্ত
নির্বাচন পদ্ধতি: শর্টলিস্ট, ডকুমেন্টের ভেরিফিকেশন এবং অন্যান্য
আবেদন প্রক্রিয়া শুরু: ২৫.১০.২০২১
advertisement
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ২৫.১১.২০২১
BEL Apprentice Recruitment 2021: আবেদনের যোগ্যতা
আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয়ে আরও অধিক জানতে প্রার্থীরা এই লিঙ্কটি http://boat-srp.com/wp-content/uploads/2021/10/BEL_Chennai-Notification-2021-22.pdf ব্যবহার করতে পারেন।
advertisement
BEL Apprentice Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের প্রথমে আবেদনপত্রে উল্লিখিত নম্বরের ভিত্তিতে শর্টলিস্টেড করা হবে। সে ক্ষেত্রে নির্দিষ্ট ডিসিপ্লিনে নির্দিষ্ট কাট-অফ নম্বর নির্ধারিত থাকবে। শর্টলিস্টেড প্রার্থীদের রেজিস্টার করা ইমেল আইডিতে নির্দিষ্ট সময়ে মেইল করে জানিয়ে দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য চেন্নাইতে যেতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
BEL Apprentice Recruitment 2021: প্রচুর পদে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement