advertisement

কেন্দ্রের পর তেলে ছাড় দেওয়ার ধুম বিজেপি শাসিত রাজ্যগুলিতে, ৫ টাকা দাম কমাল ত্রিপুরাও

Last Updated:
#আগরতলা: গুজরাত, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের পর এবার ত্রিপুরাতেও কমল পেট্রোল ডিজেলের দাম ৷ পেট্রোল ডিজেলের দামের উপর আরও ২.৫ টাকা অন্ত:শুল্ক কমাল ত্রিপুরা সরকার ৷ অর্থাৎ জ্বালানিতে প্রতি লিটারে ৫ টাকা কমাল ত্রিপুরা সরকার ৷
তিন রাজ্যের নির্বাচনের আগে বড়সড় ঘোষণা করল কেন্দ্র ৷ পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম থেকে দেশবাসীকে স্বস্তি দিতে প্রতি লিটারে ১.৫০ টাকা শুল্ক কমানোর ঘোষণা করেছেন অরুণ জেটলি ৷ পাশাপাশি রাজ্যগুলিকেও জ্বালানির দামের উপর শুল্ক কমানোর আর্জি করেছেন অরুণ জেটলি ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আর্জিতে সাড়া দিয়ে শুল্ক কমিয়েছে গুজরাত, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র ৷ এই তিন রাজ্যের পাশাপাশি এবার ত্রিপুরাতেও ৫ টাকা স্বস্তা হল পেট্রোল ডিজেলের দাম ৷
advertisement
advertisement
প্রসঙ্গত, ভারত বন্ধের পরই টিডিপি এবং তৃণমূল কংগ্রেস সরকার জ্বালানির দামের উপর ১ টাকা ছাড় দিয়েছিল ৷ পাশাপাশি কংগ্রেস শাসিত রাজ্যগুলিও পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভাবনাচিন্তা শুরু করে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কেন্দ্রের পর তেলে ছাড় দেওয়ার ধুম বিজেপি শাসিত রাজ্যগুলিতে, ৫ টাকা দাম কমাল ত্রিপুরাও
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement