advertisement

রান্নাঘরের দুর্গন্ধ রুখতে ট্রাই করুন সহজ, ঘরোয়া কিছু উপায়! রেজাল্ট গ্যারান্টেড!

Last Updated:

রান্নাঘরের দুর্গন্ধ রুখতে ট্রাই করুন সহজ, ঘরোয়া কিছু উপায়! রেজাল্ট গ্যারান্টেড!

রান্নাঘরে দুর্গন্ধ রুখতে নামীদামি ব্র্যান্ডের ফ্রেশনার ব্যবহার করেও ফল পাননি? ট্রাই করুন সহজ ঘরোয়া কিছু উপায়। রেজাল্ট গ্যারান্টেড!
১) রান্নাঘরে দুর্ঘন্ধ রুখতে,শুকনো ও ভেজা ময়লা আলাদা বাক্সে রাখুন। যেসমস্ত জিনিস সহজে পচে যায়, সেগুলোকে নিয়মিত বাইরে ফেলার ব্যবস্থা করুন। প্রতিবার নোংরা বাইরে ফেলে আসার পর অ্যান্টিব্যাকটেরিয়াল ক্লিনার দিয়ে ডাস্টবিন ধুয়ে, রোদে শুকিয়ে নিন। পাশাপাশি প্রতিবার ডাস্টবিন ব্যবহার করার আগে ডাস্টবিনের ভিতর অর্ধেক কাপ বোরক্স ছড়িয়ে নিন। আর সরাসরি বিন-এ নয়, ময়লা ফেলুন বিন-এর ভিতরে রাখা ডিসপোজাল গার্বেজ ব্যাগে।
advertisement
২) রান্নাঘরে আঁশটে গন্ধ বেরলে, অল্প এলাচ, দারচিনি ও তেজপাতা জলে ফুটিয়ে নিন। ফুটে গেলে আঁচ হালকা করে বেশ কিছুক্ষণ আঁচে বসিয়ে রাখুন, যাতে গোটা রান্নাঘরে ভাপ ছড়িয়ে পরে।
advertisement
৩) কয়েকটা পাতিলেবুর স্লাইস ২২৫ ডিগ্রিতে প্রি-হিট করা আভেনে বেক করুন। এবার আভেনের দরজা খুলে কয়েক ঘণ্টা রেখে দিন। রান্নাঘরের গন্ধ উবে যাবে। বাঁধাকপি বা মুলো সেদ্ধ করলে রান্নাঘরে টেকা দায়! তাই এই সবজিগুলোর সেদ্ধ করার সময় জলে একটুকরো পাতিলেবু জলে দিয়ে দিন।
advertisement
৪) মাছের গন্ধ তাড়াতে অল্প অলিভ অয়েলের মধ্যে এক টুকরো দারচিনি দিয়ে কিছুক্ষণ গ্যাসে বসিয়ে রাখুন। প্রতিদিন রাতে গরম জলে বেকিং সোডা ঘন করে গুলে স্পাঞ্জ দিয়ে গ্যাস আভেন মুছলে পোড়া গন্ধ চলে যাবে।
৫)সিংকের খোলা মুখ থেকে দুর্গন্ধ বের হলে ১ কাপ ভিনিগার ও বেকিং সোডা মিশিয়ে ঢেলে দিন। আধঘণ্টা রেখে জল ঢেলে দিলে গন্ধ উধাও। এছাড়া, এঁটো বাসন রাতেই ধুয়ে ফেললে, রান্নার সময় এক্সহস্ট চালালে, বাসন মাজার স্পাঞ্জ প্রতি সপ্তাহে বদলালে এবং চিমনিতে জমা তেল রোজ পরিস্কার করে ফেললে রান্নাঘরে কোনও গন্ধও হবে না।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
রান্নাঘরের দুর্গন্ধ রুখতে ট্রাই করুন সহজ, ঘরোয়া কিছু উপায়! রেজাল্ট গ্যারান্টেড!
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement