advertisement

৫০ কিমি বেগে কলকাতায় আছড়ে পড়তে চলেছে কালবৈশাখী

Last Updated:

সকাল থেকেই রোদের দাপটে নাজেহাল শহরবাসী ৷ দিন যত গড়িয়েছে উষ্ণতার পারদ তত চরেছে ৷ কিন্তু বিকেল হতেই খুশির খবর শোনাল আলিপুর ৷

#কলকাতা:  সকাল থেকেই রোদের দাপটে নাজেহাল শহরবাসী ৷ দিন যত গড়িয়েছে উষ্ণতার পারদ তত চরেছে ৷ কিন্তু বিকেল হতেই খুশির খবর শোনাল আলিপুর ৷ সন্ধ্যেতেই কলকাতার উপর আছড়ে পড়বে ঝড় ৷ ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর ৷ শুধু কলকাতাই নয় ৷ উত্তর চব্বিশ পরগণা, হুগলি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে আছড়ে পড়বে ঝড় ৷  তবে, ঝড় বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফর হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
এপ্রিলের শুরুতে রোদ-বৃষ্টির খেলায় উষ্ণতার পারদ খুব একটা উপরে ওঠেনি ৷ আলিপুর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় বাড়বে তাপমাত্রা ৷ তার জেরে আরও বাড়বে অস্বস্তিও ৷ উত্তরবঙ্গ ও বিহার সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত ৷ রয়েছে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা ৷ এই দুয়ের জেরেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে ৷ তার ফলে অস্বস্তি বাড়ছে কলকতা-সহ দক্ষিণবঙ্গে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
৫০ কিমি বেগে কলকাতায় আছড়ে পড়তে চলেছে কালবৈশাখী
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement