advertisement

কান-এ নগরকীর্তন, জেনে নিন আর কোন কোন ছবি থাকছে ইন্ডিয়া প্যাভিলিয়নে

Last Updated:

১১ মে ইন্ডিয়া ডে-তে প্রদর্শিত হবে বেশ কিছু ভরাতীয় প্রাদেশিক ভাষার ছবি৷

#কলকাতা: শুরু হয়ে গিয়েছে ৭১তম কান ফিল্ম ফেস্টিভ্যাল৷ কান ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের উপস্থিতি আটকে নেই শুধু রেড কার্পেটের গ্ল্যামারেই৷ ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হতে চলেছে বেশ কিছু ভারতীয় ছবি৷ হিন্দি ভাষার ছবি ছাড়া বাংলা ছবি নগরকীর্তনের পাশাপাশি যেমন রয়েছে আরও কিছু প্রাদেশিক ছবি, তেমনই ভারতীয় প্যাভিলিয়নে লঞ্চ হতে চলেছে মনোজ বাজপায়ীর ভোঁসলে ও কিরিত খুরানা পরিচালিত ছবি টি ফর তাজমহল৷
আন সার্টেন রিগার্ড বিভাগে দেখানো হবে নন্দিতা দাস পরিচালিত সাদাত হুসেন মান্টোর বায়োপিক ‘মান্টো’৷ দেখানো হবে নম্রতা সিং গুজরাল পরিচালিত ছবি ফাইভ ওয়েডিংস৷ রয়েছে ইন্দো-ফরাসি প্রযোজনায় তৈরি পরিচালক কেন স্কট-এর ছবি দ্য এক্লট্রা অর্ডিনারি জার্নি অফ দ্য ফকির৷ এই ছবি দিয়েই আন্তজার্তিক চলচ্চিত্রে পা রেখেছেন অভিনেতা ধনুষ৷
advertisement
advertisement
ডেবিউ পরিচালকদের ছবির তালিকায় রয়েছে তিলোত্তমা সোম অভিনীত পরিচালক রোহেনা গেরার ফিচার ফিল্ম স্যর৷ কান ফিল্ম ফেস্টিভ্যাল ক্রিটিক’স উইক-এ প্রতিযোগিতামূলক বিভাগে সাতটি ছবির মধ্যে স্থান পেয়েছে স্যর৷ এছাড়াও রয়েছে শেফ বিকাশ খন্না ডিরেক্টোরিয়াল ডেবিউ দ্য লাস্ট কালার এবং অন্তরা রাও-এর শর্ট ফিল্ম অস্থি৷
১১ মে ইন্ডিয়া ডে-তে প্রদর্শিত হবে বেশ কিছু ভারতীয় প্রাদেশিক ভাষার ছবি৷ তালিকায় রয়েছে অহমীয়া ছবি ভিলেজ রকস্টারস, মালায়লি ছবি ভয়ানকম, বাংলা ছবি নগরকীর্তন ও সিঞ্জর এবং লাক্ষাদীপের জাসারি ভাষার একটি ছবি৷
advertisement
ইন্ডিয়া প্যাভিলিয়ন থেকে এদিনই লঞ্চ করা হবে পরিচালক কিরীত খুরানার ছবি টি ফর তাজমহল-এর ট্রেলর৷ লঞ্চ করা হবে মনোজ বাজপায়ীর ভোঁসলে ছবির পোস্টারও৷
মান্টো ছবির একটি দৃশ্য় মান্টো ছবির একটি দৃশ্য়
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কান-এ নগরকীর্তন, জেনে নিন আর কোন কোন ছবি থাকছে ইন্ডিয়া প্যাভিলিয়নে
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement