advertisement

Reliance Chatbot: শেয়ারহোল্ডারদের সুবিধা দিতে দেশের বাজারে প্রথম AI chatbot চালু রিলায়েন্সের

Last Updated:

শেয়ারহোল্ডার, ইনভেস্টারদের সাহায্যের জন্য এই AI chatbot অত্যন্ত লাভজনক বলে জানানো হয়েছে ৷

#মুম্বই: ভারতের স্টক মার্কেটে এবার আবির্ভাব Artificial Intelligence (AI)-এর ৷ আর তা বাজারে নিয়ে এল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৷ শেয়ারহোল্ডার, ইনভেস্টারদের সাহায্যের জন্য এই AI chatbot অত্যন্ত লাভজনক বলে জানানো হয়েছে ৷
সংবাদসংস্থা IANS-এর খবর অনুযায়ী রিলায়েন্সের পক্ষ থেকে এই চ্যাটবট বাজারে আনা হয়েছে ৷ যার ফলে সমস্ত শেয়ারহোল্ডাররা তাদের প্রশ্নের উত্তর পাবেন সহজেই ৷ ৫৩,১২৫ কোটি টাকা রাইটস ইস্যু নিয়ে শেয়ারহোল্ডাররা সমস্ত প্রশ্নের উত্তরই পাবেন ৷ মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজই এবার সেই ব্যবস্থা করছে ৷ চ্যাটবট মারফত সমস্ত প্রশ্নের উত্তর আপাতত ইংরেজিতেই পাওয়া যাচ্ছে ৷ শুধুমাত্র FAQ ভিডিওগুলি ইংরেজি ছাড়াও পাওয়া যাবে হিন্দি, মারাঠি, কন্নড় এবং বাংলাতে ৷
advertisement
FAQs-র সব উত্তরগুলি বিভিন্ন চ্যানেলের সেরা ম্যানেজারদের কথাই বলছে ৷ হোয়াটসঅ্যাপে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে সহজেই ৷ জিও প্ল্যাটফর্মের সহযোগী Haptik Technologies এটি বানিয়েছে ৷ এর জন্য "Hi" লিখে 7977111111 জিও নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে ৷ তারপরেই চ্যাটবট সার্ভিস চালু হয়ে যাবে ৷ এর মধ্যে প্রয়োজনীয় অন্তত ৭৫টি রিপ্লাই এমন রয়েছে, যা সাধারণত কোনও ইউজার প্রশ্ন করে থাকেন ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Reliance Chatbot: শেয়ারহোল্ডারদের সুবিধা দিতে দেশের বাজারে প্রথম AI chatbot চালু রিলায়েন্সের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement