এবার Microsoft Edge ওয়েব ব্রাউজার দেবে ব্লক করা সাইটে ঢোকার ছাড়পত্র
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Microsoft Edge Web Browser মাধ্যমে পাওয়া যাবে ফ্রি ভিপিএন (VPN) সার্ভিস
Microsoft Edge: মাইক্রোসফট (Microsoft) তাদের ইউজারদের জন্য নিয়ে আসতে চলেছে নতুন একটি ফিচার। মাইক্রোসফটের এজ ওয়েব ব্রাউজারের (Microsoft Edge Web Browser) মাধ্যমে পাওয়া যাবে ফ্রি ভিপিএন (VPN) সার্ভিস। মাইক্রোসফটের নতুন এই ভিপিএন ফিচার এখনও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। খুব তাড়াতাড়ি ইউজারদের জন্য চালু করে দেওয়া হবে মাইক্রোসফটের ওয়েব ব্রাউজারের এই ভিপিএন সার্ভিস। এর মাধ্যমে ইউজাররা যে কোনও ধরনের ব্লক সাইট খুলতে পারবেন। শুধু তাই নয়, এই সব সাইটে ঢুকলে তাঁদের কোনও ক্ষতিও হবে না, একেবারে সুরক্ষিত থাকা যাবে বলে দাবি করেছে মাইক্রোসফট।
মাইক্রোসফটের নতুন এই ফিচারের নাম দেওয়া হয়েছে এজ সিকিওর নেটওয়ার্ক (Edge Security Network)। মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে, যখন ইউজাররা এজ সিকিওর নেটওয়ার্ক ব্যবহার করবেন তখন তাঁরা আরও বেশি সুরক্ষিত থাকবেন। এর ফলে অন্য কেউ আর তাদের কোনও ধরনের তথ্য সংগ্রহ করতে পারবে না। নতুন এই ফিচারের মাধ্যমে ইউজাররা মাইক্রোসফটের ওয়েব ব্রাউজারে যে সকল ওয়েবসাইট সার্চ করবে সেই সম্বন্ধে অন্য কেউ জানতে পারবে না।
advertisement
মাইক্রোসফটের এই নতুন ভিপিএন সার্ভিসের সব থেকে বড় উপকারিতা হল ইউজারদের অরিজিনাল আইপি অ্যাড্রেস লুকানো থাকবে। এ ক্ষেত্রে মাইক্রোসফট ব্যবহার করবে মিরর নেটওয়ার্ক। তাতে ইউজারদের লোকেশন লুকানো থাকবে বিভিন্ন ধরনের সার্ভারে। এর ফলে অন্য কারও পক্ষে সেটি খুঁজে বের করা কখনও সম্ভব হবে না। তার ফলে কোনও ব্যক্তির সার্চ রেজাল্ট অনুযায়ী বিজ্ঞাপনে ভেসে যাবে না স্ক্রিন। আর এখানেই Google-কে জোর প্রতিযোগিতায় ফেলে দিতে চাইছে Microsoft।
advertisement
advertisement
এ ছাড়াও মাইক্রোসফটের ভিপিএন সার্ভিসের মাধ্যমে যে কোনও ব্লক অথবা ব্যান করার ওয়েবসাইট এবং প্লাটফর্ম খোলা যাবে। মাইক্রোসফটের এজ ওয়েব ব্রাউজারের মাধ্যমে নেটফ্লিক্সের যে সমস্ত কনটেন্ট অন্য দেশে চলছে, কিন্তু এই দেশে বন্ধ তাও দেখা যাবে।
advertisement
এক নজরে দেখে নিন কিভাবে কাজ করবে মাইক্রোসফটের এজ ওয়েব ব্রাউজারের এই ভিপিএন সার্ভিস -
মাইক্রোসফট তাদের নতুন এই ফিচার নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা করছে। খুব তাড়াতাড়ি চালু করে দেওয়া হবে মাইক্রোসফটের নতুন এই ফিচার। এটি চালু হয়ে গেলে ইউজাররা মাইক্রোসফটের এজ ওয়েব ব্রাউজারে সেটিংয়ে গিয়ে সেটি চালু করতে পারবে। মাইক্রোসফটের এজ ওয়েব ব্রাউজারে সেটিংয়ে যাওয়ার পর সেখানে গিয়ে ক্লিক করতে হবে সিকিওর নেটওয়ার্কে (Secure Network)। এরপর সেখান থেকেই ভিপিএন চালু হয়ে যাবে। মাইক্রোসফটের নতুন এই ভিপিএন সার্ভিস ব্যবহার করার জন্য মাইক্রোসফট অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। মাইক্রোসফটের এজ ওয়েব ব্রাউজারের নতুন ফিচার ব্যবহার করার জন্য অন্য কোনও অ্যাকাউন্ট থেকে লগ ইন করলে চলবে না।
Location :
First Published :
May 04, 2022 10:33 AM IST











