advertisement

নোকিয়ার নতুন ফোন কিনতে ২৪ ঘণ্টায় ২.৫ লক্ষ রেজিষ্ট্রেশন

Last Updated:

মানুষের মধ্যে নোকিয়ার জনপ্রিয়তায় যে এক ফোঁটাও আঁচ পড়েনি তা আরও একবার প্রমানিত হল ৷ বহু প্রতীক্ষার পর ফের একবার বাজারে আসতে চলেছে নোকিয়ার ফোন ৷

#মুম্বই: মানুষের মধ্যে নোকিয়ার জনপ্রিয়তায় যে এক ফোঁটাও আঁচ পড়েনি তা আরও একবার প্রমানিত হল ৷ বহু প্রতীক্ষার পর ফের একবার বাজারে আসতে চলেছে নোকিয়ার ফোন ৷ ইতিমধ্যেই তা নিয়ে মানুষের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে ৷ নোকিয়ার নতুন ফোন নিয়ে গ্রাহকরা এতটাই উচ্চ্বসিত যে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে নোকিয়া ৬ মোবাইল হ্যান্ডসেটের জন্য প্রায় আড়াই লক্ষের বেশি লোক রেজিষ্টার করেছেন  ৷
নতুন স্মার্টফোনের ফ্ল্যাশ সেল ১৯ জানুয়ারি আয়োজিত করা হয়েছে ৷ চিনের ই-কমার্স সাইট জেডি ডট কমে এর আয়োজিত করা হয়েছে ৷ সেলে অংশগ্রহণ করার জন্য একটি রেজিষ্ট্রেশন করা হচ্ছে ৷ ইতিমধ্যেই তাতে আড়াই লাখের বেশি রেজিষ্টিরেশন করা হয়ে গিয়েছে ৷
কী কী ফিচার্স রয়েছে নতুন ফোনে দেখে নিন....
advertisement
৫.৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে ৷ ২.৫ ডি গোরিলা গ্লাস ৷
advertisement
রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রোসেসর
পাশাপাশি ফোনে রয়েছে ৪ জিবি র‍্যাম ৷ ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে যা ১২৮ জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে ৷
১৬ মেগাপিক্সেল রিয়ার ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৷ ভালো সাউন্ডের জন্য ফোনে রয়েছে ডুয়ল অ্যামপ্লিফায়ার্স ৷ ফিঙ্গারপ্রিন্ট সেনসর-সহ এই ফোনে রয়েছে ৩০০০ এমএএইচ ব্যাটারি ৷ এই মুহূর্তে ১৬,৭৪৯ টাকায় বাজারে লঞ্চ করা হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
নোকিয়ার নতুন ফোন কিনতে ২৪ ঘণ্টায় ২.৫ লক্ষ রেজিষ্ট্রেশন
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement