advertisement

১.৯ বিলিয়ন বছর পেরিয়ে বিকিরণ ধেয়ে এল পৃথিবীতে, আশ্চর্য হচ্ছেন বিজ্ঞানীরা

Last Updated:

বিজ্ঞানীরা বলেছেন, সারা পৃথিবীর বিভিন্ন ডিটেক্টরে এই আলোর গতিতে ধেয়ে আসা তরঙ্গ ধরা পড়েছে৷

#নয়াদিল্লি: এক আশ্চর্য তরঙ্গের বিকিরণ নিয়ে এখন চিন্তা বাড়ছে বিশ্বজোড়া বিজ্ঞানীদের৷ বেশ কয়েকদিন আগে, গত ৯ অক্টোবর দীর্ঘমেয়াদী এক উচ্চ শক্তি সম্পন্ন (হাই এনার্জি) বিকিরণ প্রবেশ করে পৃথিবীর বায়ুমণ্ডলে৷ এটিকে ‘গামা রে বার্স্ট’- বলে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা৷ বিজ্ঞানীরা জানিয়েছেন, ১.৯ বিলিয়ন বছর আগে এই তরঙ্গের যাত্রা শুরু হয়েছিল পৃথিবীর দিকে৷ তা এখন এসে পৃথিবীতে পৌঁছেছে৷ বিজ্ঞানীরা বলেছেন, এই বিকিরণের প্রভাব প্রায় ১০ ঘণ্টা ধরে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রে ধরা পড়েছে৷ মহাকাশ বিজ্ঞানীরা মনে করছেন, এই ঘটনা ঘটেছে পৃথিবীর খুব কাছেই৷
বিজ্ঞানীরা বিস্তারিত তথ্য প্রকাশ করে বলেছেন, এই তরঙ্গ পৃথিবীর দিকে ধেয়ে এসেছে আলোর গতিতে৷ বলা হচ্ছে, ব্রহ্মাণ্ডের মধ্যে এটিই সর্বোচ্চ শক্তির এক বিস্ফোরণ৷ বিজ্ঞানীরা বলেছেন, সবচেয়ে প্রভাব বিস্তারকারী ঘটনাগুলির মধ্যে এটি একটি৷ সেই কারণেই আরও চিন্তা বাড়ছে এই ঘটনা নিয়ে৷
advertisement
advertisement
বিজ্ঞানীরা বলেছেন, সারা পৃথিবীর বিভিন্ন ডিটেক্টরে এই আলোর গতিতে ধেয়ে আসা তরঙ্গ ধরা পড়েছে৷ এই তরঙ্গের গতি ছিল সর্বোচ্চ৷ ডিটেক্টর নাসার ফেরমি গামা-রে স্পেস টেলিস্কোপে এই তরঙ্গ ধরা পড়েছে৷ মহাকাশ যানেও ধরা পড়েছে যে শক্তি তরঙ্গ অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে৷ বিজ্ঞানীরা এই তরঙ্গ ধরতেও পেরেছেন৷
advertisement
এই ঘটনাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে জিআরবি ২২১০০৯-এ তারকাপুঞ্জ সিগাটা থেকে এই তরঙ্গ এসেছে বলে জানিয়েছে বিজ্ঞানীরা৷ বিজ্ঞানীরা বলেছেন, এটি ১.৯ বিলিয়ন বছর দূরে পৃথিবীতে এসে পৌঁছেছে৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
১.৯ বিলিয়ন বছর পেরিয়ে বিকিরণ ধেয়ে এল পৃথিবীতে, আশ্চর্য হচ্ছেন বিজ্ঞানীরা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement