advertisement

Text Autocorrect Process: ভুলভাল টেক্সট চলে যাচ্ছে অন্যদের কাছে? জেনে নিন অটোকারেক্ট ফিচার বন্ধ করার উপায়

Last Updated:

অটোকারেক্ট ফিচার অফ থাকলে টেক্সট করার ক্ষেত্রে অযথা জটিলতার মধ্যে পড়তে হবে না।

#কলকাতা: ফোন ব্যবহার করার সময়, অনেকেই টেক্সট করার সময় কিছু সমস্যার সম্মুখীন হয়। সেই সমস্যা হল যে কোনও টেক্সট সঠিক কি না এবং তার বানান ঠিক কি না সেটি কী ভাবে বোঝা সম্ভব? এর জন্য অনেকেই মেসেজ পাঠানোর সময়, মেল করার সময় যে টেক্সট করার দরকার হয়, সেই টেক্সটের ভুল ঠিক করার জন্য অটোকারেক্ট ফিচার অন করে রাখে। কিন্তু ফোনের ক্ষেত্রে এই অটোকারেক্ট ফিচার আরও জটিলতার সৃষ্টি করে।
এক্ষেত্রে ইউজাররা কী লিখতে চাইছে সেটি ঠিক মতো না বুঝেই সেটি কারেকশন করা হয়। সেটি অটোকারেক্ট ফিচারের মাধ্যমে করা হয় বলে, অনেক সময়ই সেটি বেশি করে জটিলতার সৃষ্টি করে। এই কারণে ইউজারদের সুবিধার জন্য অফ করে রাখা উচিত অটোকারেক্ট ফিচার। এর ফলে ইউজারদের টেক্সট করার ক্ষেত্রে অযথা বেশি জটিলতার মধ্যে পড়তে হবে না।
advertisement
আরও পড়ুন- শুভ ধনতেরাস ! বাড়িতে বসেই প্রিয়জনদের পাঠান শুভেচ্ছা
যে সব ইউজার সব ধরনের টেক্সটের ব্যবহারের জন্য গুগল জিবোর্ড (Google Gboard) এবং আইওএস ডিফল্ট কিবোর্ড (iOS Default Keyboard) ব্যবহার করে, তাদের সুবিধার জন্য অটোকারেক্ট ফিচার অফ করে রাখা উচিত। এক নজরে দেখে নেওয়া যাক অটোকারেক্ট ফিচার বন্ধ করার উপায়-
advertisement
advertisement
আরও পড়ুন- রিলায়েন্সের দীপাবলির উপহারJioPhone Next,এই ফোন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি জানুন
অ্যান্ড্রয়েড (Android) ফোনে অটোকারেক্ট ফিচার বন্ধ করার উপায়-
স্টেপ ১ - প্রথমেই জিবোর্ড কিবোর্ডের (Gboard keyword) মাধ্যমে খুলতে হবে গুগল সার্চ বার (Google Search Bar) অথবা অন্য কোনও টেক্সট বক্স।
স্টেপ ২ - এর পর কিবোর্ডের টপ বারে (The Gear Icon) থাকা সেটিং (Setting) অপশন সিলেক্ট করতে হবে।
advertisement
স্টেপ ৩ - এর পর সেটিং মেনু ওপেন হওয়ার পর, সেখানে ওপরের দিকে দেখা যাবে টেক্সট কারেকশন (Text Correction) অপশন।
স্টেপ ৪ - এর পর সেখানেই দেখা যাবে অটো-কারেকশন (Auto-Correction) অপশন। সেটি অন করতে হবে।
স্টেপ ৫ - সেটি অন করার পরেও নিজেদের কিবোর্ডে সাজেশন অপশন দেখা যাবে, কিন্তু এবার থেকে অটোমেটিক্যালি সেই শব্দ রিপ্লেস হয়ে যাবে না।
advertisement
আইফোনে (iPhone) অটোকারেক্ট ফিচার বন্ধ করার উপায়-
স্টেপ ১ - প্রথমেই ওপেন করতে হবে সেটিং মেনু।
স্টেপ ২ - এর পর ওপরে থাকা জেনারেল ট্যাব খুলতে হবে।
স্টেপ ৩ - এর পর স্ক্রল ডাউন করে কিবোর্ড বাছতে হবে।
স্টেপ ৪ - এর পর সেখানে থাকা অটো-কারেকশন অপশন অন করতে হবে। এর পর সেই টুলে গিয়ে সেটি সুইচ অফ করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Text Autocorrect Process: ভুলভাল টেক্সট চলে যাচ্ছে অন্যদের কাছে? জেনে নিন অটোকারেক্ট ফিচার বন্ধ করার উপায়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement