advertisement

Honda, Bajaj, Tvs-এর স্বপ্ন ভেঙে চুরমার! ২০২৪-এর শেষেও বাইকের বাজার কাঁপাল এই সংস্থা

Last Updated:

Hero Motcorp- পরিসংখ্যান বলছে, নভেম্বরে টু-হুইলার বিক্রির শীর্ষে ছিল হিরো মোটোকর্প। ৪ লাখের বেশি গাড়ি বিক্রি হয়েছে।

News18
News18
কলকাতা: টু-হুইলারের বাজার কিছুটা পড়তির দিকে। বিক্রি নেই বললেই চলে। আসলে উৎসবের মরশুম গিয়েছে। সেপ্টেম্বর-অক্টোবর মাসে বাজার চাঙ্গা ছিল। ব্যাপক বিক্রিবাটা হয়। তারপর এই সময় প্রতি বছরই বাজার কিছুটা পড়ে। বিশেষ করে বছরের শেষ দিকে।
পরিসংখ্যান বলছে, নভেম্বরে টু-হুইলার বিক্রির শীর্ষে ছিল হিরো মোটোকর্প। ৪ লাখের বেশি গাড়ি বিক্রি হয়েছে। হোন্ডা, বাজাজ, টিভিএস-এর মতো ব্র্যান্ডকেও পিছনে ফেলে দিয়েছে কোম্পানি। গত দুই মাসে হিরো মোটোকর্প, হোন্ডা, টিভিএস, বাজাজ, সুজুকি, রয়্যাল এনফিল্ডের বিক্রিবাটা কেমন হল দেখে নেওয়া যাক।
আরও পড়ুন- বৃষ্টি পূর্বাভাস,ছাদের জামাকাপড় তোলার টেনশন নেই!এমনই ধাসু ব্যবস্থা তৈরি বাংলায়
২০২৪-এর নভেম্বরে ৪,৩৯,৭৭৭ ইউনিট গাড়ি বিক্রি করেছে হিরো মোটোকর্প। সবচেয়ে বেশি। তবে ২০২৩-এর নভেম্বরের ৪,৭৬,২৮৬ ইউনিট গাড়ি বিক্রি করেছিল তারা। সেদিক থেকে বিক্রি ৭.৬৭ শতাংশ কমেছে। ২০২৪-এর অক্টোবরের তুলনায় মাসিক বিক্রিও কমেছে ৩৩.০৭ শতাংশ। এই সময় V2 রেঞ্জের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে হিরো। ভবিষ্যতে এর ব্যাপক বিক্রির আশা করছে কোম্পানি।
advertisement
advertisement
হোন্ডার বিক্রিতে সামান্য বৃদ্ধি: হোন্ডা ২০২৪-এর নভেম্বরে ঘরোয়া বাজারে ৪,৩২,২৮৮ ইউনিট গাড়ি বিক্রি করেছে। ২০২৩-এর নভেম্বরে ৪,২০,৬৭৭ ইউনিট বিক্রির তুলনায় ২.৯০ শতাংশ বেশি। তবে ২০২৪-এর অক্টোবরের তুলনায় মাসিক বিক্রি ২১.৭৪ শতাংশ কমেছে।
টিভিএসের বিক্রি বেড়েছে: টিভিএস মোটর ২০২৪-এর নভেম্বরে ৩,০৫,২০৩ ইউনিট বিক্রি করেছে, যা ২০২৩-এর নভেম্বরের ২,৮৭,০১৭ ইউনিটের তুলনায় ৬.৩৪ শতাংশ বেশি। তবে মাসিক বিক্রি পড়েছে। ২০২৪-এর অক্টোবরের তুলনায় ২১.৮৪ শতাংশ কম।
advertisement
বাজাজ অটোর বিক্রিতে পড়তি: ২০২৪-এর নভেম্বর মাসে ২,০৩,৬১১ ইউনিট বিক্রি করেছে বাজাজ অটো। পালসার, প্লাটিনা, ফ্রিডম সিএনজি-এর মতো জনপ্রিয় মডেলগুলোতে দাম কিছুটা কমিয়েছে কোম্পানি।
সুজুকি মোটরসাইকেলের মাসিক বিক্রিতে পতন: ২০২৪-এর নভেম্বর মাসে ৭৮,৩৩৩ ইউনিট বিক্রি করেছে সুজুকি। ২০২৩-এর নভেম্বরের তুলনায় ৭.১১ শতাংশ বেশি। তবে মাসিক ভিত্তিতে কোম্পানির বিক্রি ২৫.৩৫ শতাংশ কমেছে।
advertisement
আরও পড়ুন- ২০২৪-এ অ্যালেক্সাকে সবচেয়ে বেশি কী প্রশ্ন করলেন ইউজাররা? তালিকা দিল অ্যামাজন
রয়্যাল এনফিল্ডের বিক্রিতে ধারাবাহিক পতন: ২০২৪-এর নভেম্বর মাসে ৭২,২৩৬ ইউনিট বিক্রি করেছে রয়্যাল এনফিল্ড, যা গত বছরের নভেম্বরের তুলনায় ৩.৮৬ শতাংশ এবং ২০২৪-এর অক্টোবেরর তুলনায় ২৯.১০ শতাংশ কম।
সার্বিকভাবেও নভেম্বরে টু-হুইলারের বিক্রি বেশ কিছুটা কমেছে। ২০২৪ সালের নভেম্বর মাসে বড় কোম্পানিগুলি মোট ১৫,৩২,০৪৮ ইউনিট বিক্রি করেছে। ২০২৩-এর নভেম্বরে ১৫,৫০,৮৪৯ ইউনিট বিক্রি হয়েছিল। অর্থাৎ ১.২৩ শতাংশ কম। শুধু তাই নয়, ২০২৪-এর অক্টোবরের তুলনায় মাসিক বিক্রিও ২৫.৭৫ শতাংশ কমেছে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Honda, Bajaj, Tvs-এর স্বপ্ন ভেঙে চুরমার! ২০২৪-এর শেষেও বাইকের বাজার কাঁপাল এই সংস্থা
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement