advertisement

সর্বনাশ! হ্যাক হল নাকি হোয়াটস অ্যাপ, সরকার জানতে চাইল সার্ভার বিপত্তির কারণ

Last Updated:

এ বার হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষের থেকে বিপত্তির নির্দিষ্ট কারণ জানাতে চাইল কেন্দ্র৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#নয়াদিল্লি: অক্টোবর মাসের ২৫ তারিখে মেটা পরিচালিত হোয়্যাটস হঠাৎই ভারতের ও ভারতের বাইরের বিভিন্ন প্রান্তে হ্যাক হয়ে যায়৷ প্রায় দু’ঘণ্টা জুড়ে এই বিপত্তি চলতে থাকে৷ কার্যত ত্রাহিত্রাহি রব ওঠে গোটা দেশ জুড়ে৷ দুঃখপ্রকাশ করে মেটাও৷ কিন্তু কেন এই বিপত্তি তৈরি হল৷ তা হলে কোনও সাইবার অ্যাটাকের মুখে পড়েছিল হোয়্যাটস অ্যাপের সার্ভার, কোনও হ্যাকিংয়ের মতো বিপত্তি ঘটেছিল?
সেই প্রশ্নের জবাব চায় কেন্দ্রীয় সরকারও৷ সেই কারণেই এ বার হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষের থেকে বিপত্তির নির্দিষ্ট কারণ জানাতে চাইল কেন্দ্র৷ কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে৷
advertisement
advertisement
আরও পড়ুন: ৫নভেম্বর রাজ্যে নবান্নে মুখোমুখি শাহ-মমতা, থাকতে পারেন আরও চার রাজ্যের মুখ্যমন্ত্রী
এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল কেন্দ্রীয় সরকার হোয়াটস অ্যাপের সাইবার সিকিউরিটির বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে৷ সেই কারণেই কেন্দ্রীয় সরকারের তরফে জানতে চাওয়া হয়েছে, কোনও সাইবার অ্যাটাকের কারণে এই বিপত্তি ঘটেছিল কি না৷
advertisement
সেই কারণেই মেটাকে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে৷ কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের অধীন ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম-এর কাছে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে৷
এর আগে, এই বিপত্তিতে দুঃখপ্রকাশ করে মেটার তরফ থেকে মুখপাত্র বলেছিলেন, ‘‘এই ঘটনা সংস্থারই একটি যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে, আমারা সেটির সমাধান করেছি৷ এই মাসের শুরুতে একবার ফেসবুক, হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার লক্ষ লক্ষ ব্যবহারকারীর জন্য বন্ধ হয়ে যায়৷ বিশ্ব জুড়ে এই সমস্যার মুখে পড়েন অসংখ্য মানুষ৷ তাঁরা মেসেজ দেওয়া-নেওয়া তাঁরা করতে পারছিলেন না৷ ভারতেও লাখ লাখ মানুষ এই সমস্যার মুখে পড়েন৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সর্বনাশ! হ্যাক হল নাকি হোয়াটস অ্যাপ, সরকার জানতে চাইল সার্ভার বিপত্তির কারণ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement