advertisement

জাতীয় পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মান পেলেন শ্রীদেবী !

Last Updated:

হঠাৎ মৃত্যু তাঁর ৷ হতবাক করে রেখে দিয়েছিল তামাম দেশবাসীকে ৷ এভাবে শ্রীহীন হয়ে পড়বে বলিউড তা ভাবতেই পারেননি কেউ ৷

#মুম্বই: হঠাৎ মৃত্যু তাঁর ৷ হতবাক করে রেখে দিয়েছিল তামাম দেশবাসীকে ৷ এভাবে শ্রীহীন হয়ে পড়বে বলিউড তা ভাবতেই পারেননি কেউ ৷ এখনও যেন শ্রীদেবীর শোকে আচ্ছন্ন বলিউডের সিলভার স্ক্রিন ৷ গোটা কয়েক দশক ধরে হিন্দি সিনেমায় ‘রূপ কি রানি’ হয়ে রাজত্ব করেছিলেন শ্রীদেবী ৷ ভারতীয় সিনেমায় তাঁর এই অবদানকে স্বীকৃতি জানানো হয়েছিল এবারের অস্কারের মঞ্চেও ৷ আর এবার জাতীয় পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মান পেলেন শ্রীদেবী ৷ গত বছরে মুক্তি পাওয়া ‘মম’ ছবিতে অসামান্য অভিনয়ের জন্যই এই সম্মান পেলেন শ্রীদেবী ৷
advertisement
তবে এই প্রথম নয়, এর আগে ‘ইংলিশ ভিংলিশ’ ও তামিল ছবি ‘পুলি’র জন্যও জাতীয় সম্মান পেয়েছিলেন শ্রীদেবী ৷
advertisement
শ্রীদেবীর জাতীয় সম্মান পাওয়ায় স্বভাবতই আপ্লুত বনি কাপুর, জাহ্নবী কাপুর ৷ ট্যুইটারে ববি কাপুর লিখলেন, ‘খুব আনন্দ হচ্ছে ৷ মম সিনেমাটা শ্রীদেবীর কাছে খুবই স্পেশাল ছিল ৷ শ্রীদেবী ৩০০-এর উপরে সিনেমা করেছে ৷ তিনি ছিলেন বলিউডের সুপারস্টার ৷ আমার মেয়েদের সুপার মম!’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জাতীয় পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মান পেলেন শ্রীদেবী !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement