advertisement

অশ্লীল চ্যাট ফাঁস করলেন অভিনেত্রী, কাঠগড়ায় প্রযোজক !

Last Updated:

তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কার্যত নিষিদ্ধ হয়েছেন অভিনেত্রী শ্রী রেড্ডি ৷ বাতিল হয়েছে তাঁর ইন্ডাস্ট্রির মেম্বারশিপ ৷ আর তার পর থেকেই যেন নতুন করে প্রতিবাদী হয়ে উঠলেন শ্রী !

#কেরল:  তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কার্যত নিষিদ্ধ হয়েছেন অভিনেত্রী শ্রী রেড্ডি ৷ বাতিল হয়েছে তাঁর ইন্ডাস্ট্রির মেম্বারশিপ ৷ আর তার পর থেকেই যেন নতুন করে প্রতিবাদী হয়ে উঠলেন শ্রী ! প্রথমে প্রযোজক শেখর কামমুলা, গায়ক শ্রীরাম চন্দ্র, ইউটিউব স্টার ভিভা হর্ষ এবং সুরেশ বাবু ছেলে অভিরাম ডগ্গুবাতির বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ আনেন ৷ শুধু অভিযোগই নয়, ফাঁস করেছেন অভিরামের সঙ্গে ব্যক্তিগত কিছু ছবিও ৷ শ্রী রেড্ডি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘স্টুডিওতে জোর করে যৌনতায় লিপ্ত হয়েছিলেন অভিরাম ৷ ’
আর এবার শ্রী রেড্ডি ফাঁস করলেন তেলেগু ছবির পরিচালক কোনা ভেক্টটের অশ্লীল চ্যাট ! টলিউড.নেট ওয়েবসাইটের খবর অনুযায়ী, শ্রী রেড্ডি ফাঁস করেছেন হোয়াটসঅ্যাপের একটি চ্যাট !
Photo Credit: Tollywood.net Photo Credit: Tollywood.net
advertisement
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ হয়েই চলেছে ৷ এই ঘটনার প্রতিবাদে শনিবার সকালে হায়দরাবাদে তেলুগু ফিল্ম চেম্বারের সামনে পোশাক খুলে বিক্ষোভ তেলুগু অভিনেত্রী শ্রী রেড্ডি ৷ তেলুগু অভিনেত্রীর এ হেন প্রতিবাদের বহরে হইচই পড়ে যায় এলাকায় ৷
advertisement
তাঁর আরও অভিযোগ, তাঁকে কুরুচিকর প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ বলা হয়েছিল, অভিনেত্রী যদি তাঁর আপত্তিকর ছবি এবং ভিডিও পাঠায় তবেই তাঁকে ছবিতে অভিনয় করার সুযোগ দেওয়া হবে ৷ নতুন অভিনেতা-অভিনেত্রীদের সুযোগ দেওয়ার নাম করে তাঁদের সঙ্গে নোংরামো করার চেষ্টা করছেন যে সব মানুষজন তাঁদের নামও ফাঁস করে দেওয়ার হুমকি দেন শ্রী ৷
advertisement
জানা গিয়েছে, এ দিন সকালে অভিনেত্রী ভারতীয় পোশাকে তেলুগু ফিল্ম চেম্বারের সামনে এসে হাজির হন ৷ এবং বিক্ষোভ দেখাতে দেখাতেই ক্যামেরার সামনেই পোশাক খুলে ফেলতে থাকেন ৷ তাঁকে কেন তেলুগু ছবিতে অভিনয়ের সুযোগ দেওয়া হচ্ছে না, এ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি ৷ একই সঙ্গে তেলুগু ফিল্ম চেম্বারের সদস্যপদের দাবিও জানান ৷ ঘটনাস্থনে হাজির হয় স্থানীয় থানার পুলিশ ৷ অভিনেত্রীকে আপাতত পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অশ্লীল চ্যাট ফাঁস করলেন অভিনেত্রী, কাঠগড়ায় প্রযোজক !
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement