advertisement

Yusuf Pathan: ঝোড়ো ইনিংসে কুপোকাৎ অধীর! বহরমপুরে একগুচ্ছ উন্নয়নের বার্তা ইউসুফের গলায় 

Last Updated:

Yusuf Pathan: বহরমপুর লোকসভা তে ঝড়ো ইনিংস খেলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় ইউসুফ পাঠান। তৃণমূল দলের প্রতীক চিহ্নে লড়াই করে একদা এই গুজরাটের ইউসুফ পাঠান বোল্ড আউট করেছেন টানা পাঁচবারের সংসদ অধীর রঞ্জন চৌধুরীকে।

+
বহরমপুরে

বহরমপুরে জয়ের পর ইউসুফ পাঠান 

বহরমপুর: বহরমপুর লোকসভাতে ঝোড়ো ইনিংস খেলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় ইউসুফ পাঠান। তৃণমূল দলের প্রতীক চিহ্নে লড়াই করে একদা এই গুজরাতের ইউসুফ পাঠান বোল্ড আউট করেছেন টানা পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে। জয়ী হয়ে শংসাপত্র হাতে নিতেই তিনি জানিয়েছেন বহরমপুরে তৈরি হবে স্পোর্টস কমপ্লেক্স।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবার বহরমপুর লোকসভা কেন্দ্রে ইউসুফ পাঠানকে প্রার্থী করেছিল, লক্ষ্য ছিল দিল্লি দখলের। ইউসুফ পাঠানের আগেই জানিয়েছিলেন আমি আপনাদের ঘরের লোক, আমি বহরমপুরের লোক। ইউসুফ পাঠানের ঝড়ো ইনিংসে কুপোকাৎ হয়েছেন বিদায়ী সাংসদ অধীর চৌধুরী। কোনও বিধানসভা এলাকায় নজরকাড়া ফল করতে পারেনি অধীর চৌধুরী।
advertisement
advertisement
তবে ইউসুফ পাঠান তিনি জানান, বহরমপুরে আগামী দিনে কর্মসংস্থানের জন্য শিল্পের দিকে নজর দিয়ে কল-কারখানা তৈরি হবে। বহরমপুরে তৈরি করা হবে স্পোর্টস কমপ্লেক্স। বহরমপুরে তিনি প্রায়ই আসবেন এবং মানুষের কাছে গিয়ে অভাব অভিযোগ শুনে সমস্ত কাজ করারও বার্তা দিয়েছেন ইউসুফ পাঠান।
তবে তার জয় নিয়ে শুধু ইউসুফ পাঠানের পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তার ছোটভাই ইরফান পাঠান ও আরও খুশি হয়েছেন বলেও জানিয়েছেন ইউসুফ।
advertisement
Kaushik Adhikary
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Yusuf Pathan: ঝোড়ো ইনিংসে কুপোকাৎ অধীর! বহরমপুরে একগুচ্ছ উন্নয়নের বার্তা ইউসুফের গলায় 
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement