advertisement

WPL 2023: সোফি ডিভাইনের ৩৬ বলে ৯৯, গুজরাটকে ৮ উইকেটে উড়িয়ে দিল আরসিবি

Last Updated:

WPL 2023: উইমেন্স প্রিমিয়ার হাইস্কোরিং ম্যাচে গুজরাট জায়ান্টসকে কার্যত উড়িয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিনের ম্যাচে গুজরাটের দেওয়ার ১৮৯ রানে টার্গেট তাড়া করতে নেমে ১৫.৩ ওভারেই ম্যাচ জিতে নেয় আরসিবি। সৌজন্যে সোফি ডিভাইনের ৩৬ বলে ৯৯ রানের বিধ্বংসী ইনিংস।

আরসিবি
আরসিবি
মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের হাইস্কোরিং ম্যাচে গুজরাট জায়ান্টসকে কার্যত উড়িয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। প্রথম পাঁচটা ম্যাচ হেরে প্লে অফের ওঠার রাস্তা কার্যত বন্ধ থাকলেও শেষ দুটি ম্যাচ জিতল স্মৃতি মন্ধনার দল। বিশেষ করে যেমন পারফরম্যান্স দেখার অপেক্ষায় মরসুমের প্রথম থেকে দেখার অপেক্ষায় ছিল ফ্যানেরা তা অবশেষে গুজরাট ম্যাচে পেলেন তারা। এদিনের ম্যাচে গুজরাটের দেওয়ার ১৮৯ রানে টার্গেট তাড়া করতে নেমে ১৫.৩ ওভারেই ম্যাচ জিতে নেয় আরসিবি। সৌজন্যে সোফি ডিভাইনের ৩৬ বলে ৯৯ রানের বিধ্বংসী ইনিংস। সঙ্গ দেন স্মৃতি মন্ধনা (৩৭), হেদার নাইট (২২), এলিস পেরি (১৯)।
ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন গুজরাট জায়ান্টসের অধিনায়ক স্নেহ রানা। প্রথম থেকেই আক্রমণাত্মক ইনিংস খেলেন গুজরাট ব্যাটাররা। ওপেনিং জুটিতে বড় পার্টনারশিপ না হলেও দুরন্ত ব্যাটিং করেন লওরা উলভার্ট, সাবনেনি মেঘনা, অ্যাশলে গার্ডনাররা। সর্বোচ্চ ৪২ বলে ৬৮ রানের ইনিংস খেলেন উলভার্ট। এছাড়া গার্ডনার করেন ৪১ রান, ৩১ করেন সাবনেনি মেঘনা। লওরা উলভার্ট ও সাবনেনি মেঘনার ৬৩ রানের পার্টনারশিপ ও উলভার্ট ও গার্ডানারের ৫২ রানে পার্টনারশিপ গুজরাটের বড় ইনিংসের ভিত রচনা করে। শেষের দিকে দয়ালান হেমলতা (১৬) ও হারলিন দেওল (১২) ছোট হলেও মারকাটারি ব্যাটিং করেন। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৮ করে গুজরাট।
advertisement
advertisement
১৮৯ রানের টার্গেট এত সহজে তাড়া করবে আরসিবি তা হয়তো অনেকেই ভাবেনি। ওপেনিং জুটিতে রেকর্ড ১২৫ রানের রেকর্ড পার্টনারশিপ করেন স্মৃতি মন্ধনা ও সোফি ডিভাইন। প্রথম থেকে এদিন বিদ্ধংসী মেজাজে ব্যাটিং করেন সোফি ডিভাইন। স্মৃতি মন্ধনা তাকে যোগ্য সঙ্গ দেন। একের পর এক মারকাটারি শট খেলেন সোফি ডিভাইন। ৯ ওভার ২ বলে দলের ১২৫ রানে প্রথম উইকেট পড়ে আরসিবির। ৩৭ রান করে আউট হন স্মৃতি মন্ধনা। সোফি ডিভাইন নিজের ব্যাটিং চালিয়ে যান। শুধু একটাই আফশোস ১ রানের জন্য শতরান মিস করেন তিনি। ১৫৭ রানে দ্বিতীয় উইকেট পড়ে। নিজের ইনিংসে ৮টি ছয় ও ৯টি চার মারেন সোফি। শেষের দিকে হেদার নাইট ২২ ও এলিস পেরি ২২ রানের ইনিংস খেলে আরসিবিকে সহজ জয় এনে দেয়।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
WPL 2023: সোফি ডিভাইনের ৩৬ বলে ৯৯, গুজরাটকে ৮ উইকেটে উড়িয়ে দিল আরসিবি
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৭ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৭ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৭ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • মঙ্গলবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement