advertisement

WPL 2023: ডব্লুউপিএলে প্রথম হার মুম্বইয়ের, লো স্কোরিং থ্রিলারে জয় পেল ইউপি

Last Updated:

WPL 2023: উইমেন্স প্রিমিয়ার লিগে টানা ৫ ম্যাচ জয়ের পর উইমেন্স প্রিমিয়ার লিগে প্রথম ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স। লো স্কোরিং থ্রিলারে মুম্বইকে ৫ উইকেটে হারাল ইউপি ওয়ারিয়র্স।

মুম্বই: টানা ৫ ম্যাচ জয়ের পর উইমেন্স প্রিমিয়ার লিগে প্রথম ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স। লো স্কোরিং থ্রিলারে মুম্বইকে ৫ উইকেটে হারাল ইউপি ওয়ারিয়র্স। এই জয়ের ফলে প্লে অফের যাওয়ার ক্ষেত্রে হরমনপ্রীত কউরের খুব একটা সমস্যা না হলেও, শেষে তিনে যাওয়ার আশা জিইয়ে অ্যালিসা হেলির দল। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১২৭ রান করে মুম্বই। সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন হেইলি ম্যাথিউজ। এছাড়া ইজি ওঙ্গ ৩২, হরমনপ্রীত কউরের ২৫ রানের ইনিংস ছাড়া কোনও মুম্বই ব্যাটার দুই অঙ্কের সংখ্যায় রান করতে পারেনি। উইপির হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সোফি এক্লেসটোন। এছাড়া ২টি করে উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়ার ও দীপ্তি শর্মা, একটি উইকেট নেন অঞ্জলি শর্বাণী।
১২৮ রানের ছোট টার্গেট তাড়া করতে নেমে মন্থর উইকেট যথেষ্ট কাঠখড় পোড়াতে হয় ইউপি ওয়ারিয়র্সকে। শুরুটা ভালো হয়নি ইউপিরও। ২৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইউপি। সেখান থেকে ইনিংসের রাশ ধরেন তাহিলা ম্যাকগ্রা ও গ্রেস হ্যারিস। ৪৪ রানের পার্টনারশিপ গড়ে দলের জয়ের ভিত তৈরি করেন দুই তারতা। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন গ্রেস হ্যারিস ও ৩৮ রান করেন তাহিলা ম্যাকগ্রা। ম্যাকগ্রা ফেরার পর হ্যারিসকে সঙ্গ দেন দিপ্তী শর্মা। ৩৪ রানের পার্টনারশিপ গড়েন তারা। গ্রেস হ্যারিস আউট হওয়ার পর দলকে জয়ের লক্ষ্যে পৌছে দেন দীপ্তি শর্মা ও সোফি এক্লেসস্টোন। তবে শেষ ওভারে ৩ বল বাকি থাকতে ম্যাচ জেতে ইউপি। ১৬ রানে অপরাজিত থাকেন এক্লেসটোন ও ১৩ রানে অপরাজিত থাকেন দীপ্তি শর্মা।
advertisement
advertisement
এই হারের ফলে লিগ টেবিলে ৬ ম্যাচে ৫ জয় ১ হার ১০ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষস্থানে থাকল মুম্বই ইন্ডিয়ান্স। অপরদিকে, ৬ ম্যাচে ৪ জয় ২ হার ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দিল্লি ক্যাপিটালস। ৬ ম্যাচে ৩ জয় ৩ হার ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে ইউপি ওয়ারিয়র্স। ৬ ম্যাচে ২ জয় ৪ হার ৪ পয়েন্ট চতুর্থ স্থানে গুজরাট জায়ান্টস। ৬ ম্যাচে ১ জয় ৫ হার ২ পয়েন্ট নিয়ে সবার শেষে আরসিবি। ফলে মুম্বই ইন্ডিয়ান্সের জায়গা কার্যত পাকা প্লে অফে। দ্বিতীয় ও তৃতীয় স্থানের জন্য কম-বেশি সকলের সুযোগ রয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
WPL 2023: ডব্লুউপিএলে প্রথম হার মুম্বইয়ের, লো স্কোরিং থ্রিলারে জয় পেল ইউপি
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement