advertisement

Pakistan : অনেক হল 'নাটক', পাকিস্তানের পর্দাফাঁস! কেন ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ খেলবে না তারা, আসল কারণ জানাজানি

Last Updated:

Pakistan : রবিবার সন্ধেয় পাকিস্তান সরকার ঘোষণা করেছিল, তাদের জাতীয় দল আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৬-এ অংশ নেবে, তবে তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না।

News18
News18
কলকাতা : রবিবার সন্ধেয় পাকিস্তান সরকার ঘোষণা করেছিল, তাদের জাতীয় দল আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৬-এ অংশ নেবে, তবে তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না। নির্ধারিত ম্যাচের দুই সপ্তাহেরও কম সময় আগে এই বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা এরপর থেকেই বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এর আগে পুরো টুর্নামেন্টই বয়কট করার হুমকি দিয়েছিল। ভারতের মাটিতে খেলতে অস্বীকার করার কারণে টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তারা বাংলাদেশের পাশে দাঁড়ানোর কথা বলেছিল।
সাম্প্রতিক একটি রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে, ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে তাদের অবস্থান খুব শিগগিরই বদলাতে পারে। তা হলে ভারত–পাক ম্যাচ বয়কট নিয়ে অবস্থান বদলাতে পারে পাকিস্তান?
advertisement
advertisement
পিটিআই (সংবাদ সংস্থা)-র এক সূত্র, যিনি পাকিস্তান ক্রিকেট পরিস্থিতির ওপর নজর রাখছেন, জানিয়েছেন, PCB প্রধান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি মূলত রাজনৈতিক ফায়দা তোলার জন্যই বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছেন। এমনকী বাংলাদেশে নির্বাচন সম্পন্ন হলে তিনি এই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারেন।
সূত্রের বক্তব্য, “নকভি একজন ক্রিকেট প্রশাসকের চেয়ে বেশি একজন রাজনীতিবিদ। জাতীয় দলের কল্যাণ নিয়ে তাঁর বিশেষ মাথাব্যথা নেই। তিনি এর মাধ্যমে রাজনৈতিক লাভ তুলতে চাইছেন এবং ১২ ফেব্রুয়ারি নির্বাচন শেষ হলে সহজেই অবস্থান বদলাতে পারেন।”
advertisement
সেই সূত্র আরও যোগ করেছে, “ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে তখনও দু’দিন সময় থাকবে, পরিস্থিতি বদলাতেই পারে। নইলে তিনি জানেন, পাকিস্তান একঘরে হয়ে পড়তে পারে।”
উল্লেখযোগ্যভাবে, ভারত–পাকিস্তান সংক্রান্ত বিতর্কে মহসিন নকভির নাম এবারই প্রথম নয়। ২০২৫ সালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জেতার পর ভারত নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেছিল। নকভি তখন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)-এর প্রধানও ছিলেন।
advertisement
আরও পড়ুন- খেলতেন হকি, সেখান থেকে ক্রিকেট! এবার টি-২০ বিশ্বকাপে এই ক্রিকেটার সেরা আকর্ষণ
ফাইনালের আগে নকভি এক্স (X)-এ একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে পাকিস্তানের পক্ষ থেকে প্রমাণহীন দাবি করা হয়েছিল যে তারা ভারতের ছয়টি সামরিক বিমান ভূপাতিত করেছে।
ভারতীয় ক্রিকেটাররা তাঁর কাছ থেকে ট্রফি নিতে অস্বীকার করলে নকভি ট্রফি নিয়ে স্টেডিয়াম ছেড়ে চলে যান। উল্লেখ্য, গত বছর মে মাসে অপারেশন সিঁদুরের সময়ও পাকিস্তান কিন্তু ভারতের বিরুদ্ধে খেলবে না বলেনি। বরং নিরপেক্ষ ভেনুতে হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ। ভারত সরকার তাতে বাধা দেয়নি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Pakistan : অনেক হল 'নাটক', পাকিস্তানের পর্দাফাঁস! কেন ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ খেলবে না তারা, আসল কারণ জানাজানি
Next Article
advertisement
Paschim Midnapore News: ফ্রিজবন্দি জ্যেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
ফ্রিজবন্দি জ্যেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
  • ফ্রিজবন্দি জ্যেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র। ফিরলেন নতুন বউ নিয়ে।

  • গোপন কথা ছড়িয়ে পড়ে এলাকায়৷ শুরু জোর শোরগোল।

  • আনন্দের সঙ্গে নয়, দুঃখের সঙ্গেই হয়েছে বিয়ের অনুষ্ঠান৷ বলছে পরিবার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement