West Bengal More Train Stop: ভোটে ভরিয়ে দিচ্ছে বাংলাকে, ভারতীয় রেলের একাধিক সুবিধা পরপর পাচ্ছে বাংলা, ট্রেনে বাড়ছে স্টপ
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Debalina Datta
Last Updated:
West Bengal More Train Stop: ভোটমুখী দুই প্রতিবেশী রাজ্যে বাড়ছে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ খুশিতে মিষ্টি বিতরণ স্থানীয় মানুষের
কলকাতা: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অধীন অসম, পশ্চিমবঙ্গ এবং বিহারের ৮২টি স্টেশনে ভারতীয় রেলের অতিরিক্ত কয়েকটি ট্রেন স্টপেজ চালু করার সিদ্ধান্ত যাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক প্রশংসা পেয়েছে । শহর ও গ্রামাঞ্চলে যেখানে রেল যোগাযোগ দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেখানে জনগণ মেল/এক্সপ্রেস এবং প্রিমিয়াম ট্রেনের বর্ধিত অ্যাক্সেসের জন্য আনন্দ প্রকাশ করেছেন।
ধেমাজি রেলওয়ে স্টেশনে, ট্রেন নং ২০৫০৫/২০৫০৬ ডিব্রুগড়-নিউ দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেসের স্টপেজ সূচনা করাকে জনগণ একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। একইভাবে, ট্রেন নং ২০৫০৩/২০৫০৪ ডিব্রুগড়-নিউ দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেসকে শিবসাগর টাউন রেলওয়ে স্টেশনে একটি নতুন স্টপেজ দেওয়া হয়েছে, যা বাসিন্দাদের মধ্যে গর্ব এবং উৎসাহ বয়ে এনেছে। মর্যাদাপূর্ণ রাজধানী এক্সপ্রেসের ফাষ্ট স্টপেজ প্রত্যক্ষ করতে বিপুল সংখ্যক জনগণ উপস্থিত হয়েছিল, মিষ্টি বিতরণ করে এবং ফুল ও করতালির মাধ্যমে ট্রেনটিকে স্বাগত জানিয়ে মুহূর্তটি উদযাপন করেছিল। স্টেশনে আনন্দের দৃশ্য দেখা গেছে, যেখানে জনগণ ন্যাশনাল ক্যাপিটালের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য গর্ব প্রকাশ করেছেন। সমগ্র অঞ্চলজুড়ে এই অনুভূতি প্রতিধ্বনিত হয়েছিল যে প্রিমিয়াম সংযোগ, যা একসময় কেবল প্রধান সংযোগস্থলে উপলব্ধ ছিল, এখন তাদের দোরগোড়ায় পৌঁছে গেছে।
advertisement
advertisement
কমারবান্ধা আলি রেলওয়ে স্টেশনে ট্রেন নং ১৫৬০৩/১৫৬০৪ গুয়াহাটি-লিডু-গুয়াহাটি ইন্টারসিটি এক্সপ্রেস এবং কালচিনি রেলওয়ে স্টেশনে ট্রেন নং ১৫৪৬৭/১৫৪৬৮ শিলিগুড়ি-বামনহাট-শিলিগুড়ি এক্সপ্রেসের স্টপেজ শুরু হওয়ার ফলে দৈনন্দিন যাত্রী এবং চাহ বাগানের জণগণের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। নিউ কোচবিহারে, ট্রেন নং ২২৪৪৯ গুয়াহাটি-নিউ দিল্লি এক্সপ্রেসের উদ্বোধনী স্টপেজটি আনন্দ ও উৎসবের সাথে উদযাপিত হয়েছিল, যাত্রীরা ফুল দিয়ে ট্রেনটিকে স্বাগত জানান এবং উন্নত দীর্ঘ দূরত্বের যোগাযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
advertisement
লয়ার অসমে, গোয়ালপাড়া টাউন রেলওয়ে স্টেশনে ট্রেন নং ১২৩৪৬/১২৩৪৫ (গুয়াহাটি-হাওড়া-গুয়াহাটি) সরাইঘাট এক্সপ্রেসের স্টপেজকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ হিসেবে প্রশংসিত করা হয়েছে। বাসিন্দারা জানিয়েছেন যে অসম এবং পশ্চিমবঙ্গের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইন্টারসিটি সংযোগে সরাসরি প্রবেশাধিকার পাওয়া গেলে ভ্রমণের কষ্ট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। নলবাড়ি স্টেশনে, শিলঘাট টাউন-তাম্বারম এক্সপ্রেস এবং লালগড়-ডিব্রুগড় অবধ আসাম এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ অন্তর্ভুক্ত করা জনসাধারণের আবেগকে আরও উজ্জীবিত করেছে। একইভাবে, ট্রেন নং ১৫৭৬৯/১৫৭৭০ আলিপুরদুয়ার জংশন – মরিয়নি জংশন – আলিপুরদুয়ার জংশন ইন্টারসিটি এক্সপ্রেসের সরুপেটা রেলওয়ে স্টেশনে স্টপেজ শুরু হওয়ার পর যাত্রী এবং স্থানীয় বাসিন্দারা উষ্ণভাবে স্বাগত জানিয়েছেন, উন্নত যোগাযোগ এবং বর্ধিত ভ্রমণ সুবিধার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
advertisement
এই সমস্ত স্টেশন জুড়ে, জনগণের প্রতি কৃতজ্ঞতা এবং একটি সাধারণ আবেগ রয়েছে, তারা অতিরিক্ত স্টপেজগুলিকে কেবল উন্নত পরিবহন সুবিধা হিসাবেই দেখেন না বরং তাদের আকাঙ্ক্ষা এবং ক্রমবর্ধমান আঞ্চলিক গুরুত্বের স্বীকৃতি হিসাবে দেখেন। এই জনকেন্দ্রিক পদক্ষেপগুলির মাধ্যমে, ভারতীয় রেল এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সংযোগ এবং জনসাধারণের আস্থা উভয়কেই শক্তিশালী করেছে, অন্তর্ভুক্তিমূলক পরিষেবা এবং নাগরিক কল্যাণের প্রতি তাদের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 16, 2026 10:40 AM IST











