দুর্গাপূজার আনন্দে অবসরের দুঃখ ভুলে গিয়েছি, কলকাতায় পা দিয়ে জানালেন ঝুলন
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Want to enjoy Durga Puja now says Jhulan Goswami after landing at Kolkata. আপাতত দূর্গা পূজা উপভোগ করতে চাই, কলকাতায় পা দিয়ে জানালেন ঝুলন
#কলকাতা: ঘরের মেয়ের ঘরে ফেরা। এর আগেও ফিরেছেন। কিন্তু এই ফেরার মাহাত্ম্য আলাদা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে কলকাতায় ফিরলেন ঝুলন গোস্বামী। নামের পাশে প্রাক্তন ট্যাগ জুড়ে গিয়েছে। সোমবার কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন ঝুলন। তাঁকে সংবর্ধনা জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া।
হাজির ছিলেন সিএবির অন্যান্যও কর্তারা। 'ঝুলন দিদি'-কে অভ্যর্থনা জানাতে হাজির ছিল অনেক খুদে ক্রিকেটারও। ঝুলন বিমানবন্দর থেকে বেরোতেই তাঁকে ফুল, মালা দিয়ে সংবর্ধনা জানানো হয়। ঝুলন বলেন প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। ২০১৭ সালের (৫০ ওভারের) বিশ্বকাপ ফাইনালটা সবথেকে কাছে থাকবে। তারপরে ভারতের জার্সিতে যেদিন অভিষেক হয়েছিল, প্রথমবার যখন টুপিটা পরেছিলাম, মাঠে নেমেছিলাম, সেই ম্যাচটা থাকবে।
advertisement
তারপর থাকবে আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচটা। ওই তিনটে ম্যাচ তো থাকবেই। তার মধ্যে অনেকগুলি ম্যাচ আছে, টেস্ট ম্যাচ আছে, যে ম্যাচগুলি টিভিতে সম্প্রচারিত হয়নি। প্রতিটি ম্যাচেরই এক-একটি গুরুত্ব আছে। দল হিসেবে ২০০৫ সালে আমরা সিরিজ জিতেছিলাম ৫-০ ব্যবধানে। ২০২২ সালে ইংল্যান্ডের মাঠে ৩-০ ব্যবধানে জিতলাম। তাই নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে হচ্ছে।
advertisement
advertisement
Jhulan Goswami's grand welcome at Netaji Subhash Chandra International Airport, Kolkata.#jhulangoswami#jhuludi#livinglegend #idol#indiancricketteam #womencricket #indianwomencricketteam #bcciwomen #bcci #kolkata#edengardens pic.twitter.com/eAIadUBKu4
— XtraTime (@xtratimeindia) September 26, 2022
ভারতীয় মহিলা বর্তমান দলটার মধ্যে প্রচুর প্রতিভা। প্রত্যেকে পরিশ্রম করতে ভয় পায় না। আমিও ওদের মিস করব। সিএবি আছে। সিএবি নিজের মতো করে চেষ্টা করছে। আমিও সিএবির সঙ্গে নিজের ধারণাগুলো ভাগ করে নিচ্ছি। কিছুটা সময় লাগবে। একদিনে তো আমিও ঝুলন গোস্বামী হইনি।
advertisement
আশা করব, অনেক প্রতিভাবান মেয়ে আছে। গ্রামেগঞ্জে অনেক প্রতিভাবান মেয়েরা ক্রিকেট খেলছে। বাংলার ক্রিকেটের জন্য আমি সবসময় আছি। মহিলা আইপিএল নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি ঝুলন গোস্বামী। এই প্রসঙ্গে সরকারি ঘোষণা হওয়ার পর যা বলার বলবেন চকদা এক্সপ্রেস। জানালেন দুদিন ঘুম হয়নি। ক্লান্ত। আগে বাড়ি গিয়ে বিশ্রাম নিতে চান। সামনে আপাতত দুর্গাপূজা উপভোগ করতে চান বাংলার মেয়ে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Sep 26, 2022 2:20 PM IST










