Venkatesh Iyer ODI series : হার্দিকের সঙ্গে লড়াই নেই ! অলরাউন্ডার হিসেবে ম্যাচ জেতানোই লক্ষ্য ভেঙ্কটেশের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Venkatesh Iyer has no competition with Hardik Pandya. হার্দিকের সঙ্গে তুলনা নয়, নিজের জোরেই অলরাউন্ডারের জায়গা পাকা করতে চান ভেঙ্কটেশ
আইপিএল ২০২১ এ তার ব্যাটিং ও বোলিং প্রদর্শন দেখে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভেঙ্কটেশ আইয়ারকে প্রথম সুযোগ দেওয়া হয়। সেই সিরিজে তিনটি ম্যাচে তেমনভাবে নিজেকে মেলে ধরার সুযোগ না পেলেও, সাম্প্রতিক বিজয় হাজারে ট্রফিতে তার অলরাউন্ড প্রদর্শনের পর দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজের জন্য অলরাউন্ডার হিসেবে ডাক পেয়েছেন ভেঙ্কটেশ।
advertisement
advertisement
সাম্প্রতিক বিজয় হাজারে ট্রফিতে ৬ ম্যাচে ৩৭৯ রান করেছেন ভেঙ্কটেশ, টুর্নামেন্টে সর্বাধিক ২১টি ছয় মেরেছেন। টুর্নামেন্টে পঞ্চম সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজে নির্বাচিত হয়ে উচ্ছসিত আইয়ার। সংবাদমাধ্যমের সামনে তার প্রতিক্রিয়া, আমি খুব খুশি। দলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জেতাতে চাই। আমি মুখিয়ে আছি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার জন্য।
advertisement
দক্ষিণ আফ্রিকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া বিরাট চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ নিতে তৈরি আমি। দক্ষিণ আফ্রিকায় পরিবেশ,ম্যাচের পিচ কিরকম এবং কিভাবে সেখানে মানিয়ে নিতে হয়, তা বিরাট ভাইয়ের কাছ থেকে জেনে নেব। দক্ষিণ আফ্রিকায় খেলার তার ব্যক্তিগত অভিজ্ঞতা আমাকে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে। দলের অন্যান্য খেলোয়াড়দের থেকেও আমি শিখতে চাই।
advertisement
তার অভিষেক টি-টোয়েন্টি সিরিজে রোহিত শর্মার নেতৃত্বে ভারত যেমনভাবে নিউজিল্যান্ডকে হারিয়েছে, দক্ষিণ আফ্রিকায় তার প্রথম আন্তর্জাতিক একদিনের সিরিজেও কে এল রাহুলের নেতৃত্বে ভারত জয়লাভ করবে বলে তিনি আত্মবিশ্বাসী। অলরাউন্ডারের দায়িত্ব খুব কঠিন মানছেন ভেঙ্কটেশ। তার বক্তব্য আমি দ্বৈত ভূমিকায় ভালো প্রদর্শন করে দলে ভারসাম্য বজায় রাখতে চাই। সুযোগ পেলে তার সম্পূর্ণ ব্যবহার করতে চাই আমি।
advertisement
তার পূর্বসূরি হার্দিক পান্ডার সঙ্গে তার কোনো প্রতিযোগিতা নেই বলেই জানান ভেঙ্কটেশ। তার বক্তব্য , আমি প্রতিযোগিতার জন্য খেলি না, আমি দলের জন্য খেলি। আমি খেলার সুযোগ পাচ্ছি কারণ নির্বাচকরা ও আমার দলের অধিনায়ক আমায় চেয়েছেন বলে। ব্যাট হাতে রান করা ও বল হাতে উইকেট নিয়ে ম্যাচ জেতানোই আমার লক্ষ্য।
advertisement
আমি যদি মাঠের বাইরের আলোচনায় মন দিই, আমি আমার করণীয় কাজ থেকে মনসংযোগ হারিয়ে ফেলব। হার্দিক পান্ডিয়া আমার সিনিয়র। ভারতের অন্যতম সেরা ক্রিকেটার। আমি নিজের পারফরম্যান্সের জোরেই বিখ্যাত হতে চাই। দেশকে যত বেশি সম্ভব জেতাতে চাই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jan 04, 2022 4:29 PM IST










