advertisement

Ind vs Zim : ভারতকে আজ হারাতে পারবে না জিম্বাবোয়ে! আমেরিকা থেকে চলে এল বিশেষ রাসায়নিক, ভারতীয় দলের সব থেকে বড় সমস্যার সমাধান!

Last Updated:

Ind vs Zim : টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় দলকে জিততেই হবে চেন্নাইয়ের চিপকে।

News18
News18
কলকাতা : আজ মরণ-বাঁচন ম্যাচে নামবে ভারতীয় দল। জিম্বাবোয়ের বিরুদ্ধে শুধু জিতলে চলবে না, আজ টিম ইন্ডিয়াকে বড় ব্যবধানে জিততে হবে যাতে নেট রান রেট প্লাসে যায়।
এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনা নতুন একটি রাসায়নিক ‘ডিউ কিউর’ চেন্নাইয়ের স্টেডিয়ামে ভারত বনাম জিম্বাবােয়ে সুপার-৮ ম্যাচের আগে ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। এই রাসায়নিক মাঠের আর্দ্রতা নিয়ন্ত্রণে সাহায্য করবে।
গত এক সপ্তাহ ধরে চেন্নাইতে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে ভারতের জন্য পরিস্থিতি কঠিন হতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচে শিশির বড় ভূমিকা নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ‘ডিউ কিউর’-এর ব্যবহার মূলত শিশিরের প্রভাব কমানোর উদ্দেশ্যে, কারণ রাতের ম্যাচে এটি বোলারদের বল ধরতে ও ফিল্ডিংয়ে সমস্যা সৃষ্টি করতে পারে।
advertisement
advertisement
আজ, বৃহস্পতিবার পরিস্থিতি আলাদা হতে পারে। টি২০ বিশ্বকাপের আগে চিপকের উইকেট নতুন করে প্রস্তুত করার সময় টিএনসিএ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ‘ডিউ কিউর’ আমদানি করেছিল, যা মেজর লিগ বেসবল-এর ভেন্যুগুলোতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়।
ভারত বনাম জিম্বাবোয়ে ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার এবং বুধবার সন্ধ্যায় এই রাসায়নিক জলের সঙ্গে মিশিয়ে আউটফিল্ডে স্প্রে করা হয়েছে, যাতে শিশিরের প্রভাব কমানো যায়। পরিকল্পনা অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলেও এটি আবার ব্যবহার করা হবে, যাতে ম্যাচ শুরু হওয়ার সময় এটির প্রভাব দেখা যায়।
advertisement
ম্যাচের টস নির্ধারিত রয়েছে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। প্রথম বল করা হবে তার আধ ঘণ্টা পরে, অর্থাৎ সন্ধ্যা ৭টা থেকে। ডিউ কিউর স্প্রে নিশ্চিত করে যে ঘাসের পাতায় কোনও আর্দ্রতা যাতে না জমে! ঘাস ভিজলেই সেটি দ্রুত শোষণ করে নেবে। ফলে ঘাসের পাতাগুলো শুকনো হয়ে উঠবে।
আরও পড়ুন- স্যামসন নয় ! জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলবে এই ৩২ বছরের অলরাউন্ডার, হতে পারেন ট্রাম্প কার্ড
বুধবার অনুশীলন সেশনের সময় ভারতীয় দল মাঠে থেকে শিশির পড়ে কি না পরখ করে দেখেছিল। একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় দল মাঠের পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট ছিল।
advertisement
টি২০ বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনাল ও ফাইনালেও ‘ডিউ কিউর’ ব্যবহার করা হতে পারে, তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। শোনা যাচ্ছে, বিসিসিআই ২০২৬ সালের আইপিএল-এ সব ভেন্যুতে এই রাসায়নিক ব্যবহার বাধ্যতামূলক করতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Zim : ভারতকে আজ হারাতে পারবে না জিম্বাবোয়ে! আমেরিকা থেকে চলে এল বিশেষ রাসায়নিক, ভারতীয় দলের সব থেকে বড় সমস্যার সমাধান!
Next Article
advertisement
Bomb Threat in Ruby Passport Office: রুবি-সল্টলেক পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক, জেলায় জেলায় ডাকঘরগুলিতে বিস্ফোরণের হুমকি-মেল! রাজ্যজুড়ে শোরগোল
রুবি-সল্টলেক পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক, জেলায় জেলায় ডাকঘরে বিস্ফোরণের হুমকি-মেল! চাঞ্চল্য
  • আদালতে বোমাতঙ্কের পর এবার জেলায় জেলায় পোস্ট অফিসে বোমাতঙ্কের খবর

  • এমনকী খাস কলকাতায় রুবি পাসপোর্ট অফিসেও বোমাতঙ্কের খবর

  • সেক্টর ফাইভের পাসপোর্ট অফিসেও বোমাতঙ্ক ছড়াল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement