advertisement

শতবর্ষের কোপায় উরুগুয়ের ভরসা গডিন-কাভানি-সুয়ারেজ

Last Updated:

গতবার কোয়ার্টার ফাইনালে শেষ হয়েছিল দৌড়। এবার ফাইনাল জিতেই থামতে চায় অস্কার তাবারেজের উরুগুয়ে।

#নিউইয়র্ক: গতবার কোয়ার্টার ফাইনালে শেষ হয়েছিল দৌড়। এবার ফাইনাল জিতেই থামতে চায় অস্কার তাবারেজের উরুগুয়ে। দিয়েগো গডিন, এডিনসন কাভানি এবং লুইস সুয়ারেজ। এই অস্ত্র নিয়ে আমেরিকা জয়ের স্বপ্ন দেখছে প্রথম কোপা জয়ের দেশ।
নিরানব্বই বছর আগে প্রথম কোপা আসে  তাদের কাছে। এরপর আরও চোদ্দ বার লাতিন সেরা হয়েছে উরুগুয়ে। রুশো, র‍্যামোস, ফ্রান্সিসকোলির দেশ বরাবর নিঃশব্দেই তারকা তৈরি করে এসেছে। যার আধুনিক ফসল দিয়েগো ফোরলান এবং লুইস সুয়ারেজ। লাতিন আমেরিকার এই দেশটির ফুটবল ঐতিহ্য সবসময় সমৃদ্ধ। এই বলয়ে ব্রাজিল, আর্জেন্টিনার সঙ্গেও আজও এক সরণিতে জায়গা করে নেয় উরুগুয়ে। গত এক বছরে খুব একটা বদলায়নি গোটা দলটা। বরং কর্তারা অস্কার তাবারেজের উপরেই ভরসা রেখেছেন। গত বছর চিলির কাছে হেরেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল লুইস সুয়ারেজদের। এবার তাবারেজের পণ ৯৯ বছর আগের সেই ইতিহাস ফিরিয়ে আনবেন।
advertisement
34C5F57100000578-3616725-image-a-10_1464633609301
advertisement
এবার গ্রুপ সি’তে উরুগুয়ের আসল টক্কর মেক্সিকোর সঙ্গে। তবে জামাইকা এবং ভেনেজুয়েলাকেও মোটেই হালকা ভাবে নিচ্ছেন না দিয়েগো গডিনরা। ৬ জুন ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটায় মেক্সিকোর বিরুদ্ধেই কোপা অভিযান শুরু হচ্ছে সুয়ারেজদের।
সবমিলিয়ে গোটা দলে তারকা বলতে গডিন-কাভানি এবং সুয়ারেজ। তাবারেজের দাবি, এটাই যথেষ্ট। এই দল নিয়েই শতবর্ষের কোপায় চমকে দেবেন তাঁরা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
শতবর্ষের কোপায় উরুগুয়ের ভরসা গডিন-কাভানি-সুয়ারেজ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement