advertisement

Blue Cubs Premier League: লক্ষ্য আন্তর্জাতিক মানের ফুটবলার তৈরি, শুরু হল ব্লু কাবস প্রিমিয়ার লিগ

Last Updated:

Blue Cubs Premier League: মার্লিন রাইজ ফুটবল গ্রাউন্ডে শুরু হয়েছে ব্লু কাবস প্রিমিয়ার লিগ। যা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর অধীনে অনূর্ধ্ব-১২ খেলোয়াড়দের নিয়ে আয়োজিত হয়েছে।

News18
News18
মার্লিন রাইজ ফুটবল গ্রাউন্ডে শুরু হয়েছে ব্লু কাবস প্রিমিয়ার লিগ। যা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর অধীনে অনূর্ধ্ব-১২ খেলোয়াড়দের নিয়ে আয়োজিত হয়েছে। এই লিগের মূল উদ্দেশ্য হলো দেশের উদীয়মান ফুটবল প্রতিভাদের খুঁজে আনা ও কাঠামোবদ্ধ এবং স্বীকৃত ম্যাচের মাধ্যমে প্রতিযোগিতার সুযোগ দেওয়া, একইসঙ্গে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা।
এআইএফএফের এই উদ্যোগের দীর্ঘমেয়াদি লক্ষ্য রয়েছে। এই লিগ চালু করার উদ্দেশ্যই হলো তরুণ খেলোয়াড়দের চিহ্নিত ও তাদের আরো উচ্চস্তরে নিয়ে যাওয়া এবং ২০৪৭ সালের মধ্যে ভারতের ফিফা বিশ্বকাপে প্রতিনিধিত্বের জন্য একটি স্বপ্নের দল গঠন করা। উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার ও আর-টেন ফুটবল একাডেমির পরামর্শদাতা শ্রী কৃষ্ণেন্দু রায়।
advertisement
advertisement
এই টুর্নামেন্টে অংশ নিয়েছে মোট নয়টি একাডেমি ও স্কুল—ইস্ট বেঙ্গল ফুটবল একাডেমি, ইউনাইটেড স্পোর্টস ক্লাব, বেঙ্গল হিরোজ ফুটবল স্কুল, মহেশতলা ফোরাম, নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোর্ডিং স্কুল, অর্কিডস – দ্য ইন্টারন্যাশনাল স্কুল, নিউটাউন ফুটবল অ্যাসোসিয়েশন, আর-টেন ফুটবল একাডেমি এবং ক্লাব প্যাভিলিয়ন এফসি। এই প্রতিযোগিতা আগামী এক মাস ধরে চলবে।
advertisement
মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শ্রী সাকেত মোহতা বলেন,”এআইএফএফ স্বীকৃত এই ব্লু কাবস অনূর্ধ্ব-১২ ফুটবল লিগ তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশে সহায়তা করবে। আমরা এই উদ্যোগের অংশ হতে পেরে গর্বিত। কারণ এর লক্ষ্য আগামী প্রজন্মকে তৈরি করা—যারা একদিন আন্তর্জাতিক মঞ্চে, বিশেষ করে ২০৪৭ সালের ফিফা বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করতে পারবে।”
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Blue Cubs Premier League: লক্ষ্য আন্তর্জাতিক মানের ফুটবলার তৈরি, শুরু হল ব্লু কাবস প্রিমিয়ার লিগ
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement