advertisement

T20 World Cup 2026 : ভারতের বিশ্বকাপ সেমিফাইনালের টিকিট পাকা হয়ে যাবে! দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের এই একটা ভুলে! জেনে নিন

Last Updated:

Ind vs Zim : দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এই ছোট্ট ভুলটা করে ফেললেই টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলতে পারবে।

News18
News18
কলকাতা : টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর প্রথম সেমিফাইনালিস্ট দল নিশ্চিত হয়ে গেছে। ইংল্যান্ড গ্রুপ-২ থেকে প্রথম সেমিফাইনালের টিকিট পেয়েছে। এখন প্রশ্ন হল, বাকি তিনটি দল কোনগুলি হবে?
গ্রুপ-১ থেকে দুটি দল সেমিফাইনালে উঠবে। কিন্তু এখনও এটি ঠিক হয়নি কোন দুটি দল উঠবে! কারণ সুপার-৮ রাউন্ডে গ্রুপ-১-এর লড়াই অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং পরিবর্তনশীল অবস্থায় রয়েছে। প্রতিটি ম্যাচের ফলাফল গ্রুপ-১-এর টেবিলকে ভালরকম প্রভাবিত করতে পারে। তাই এখনই সেমিফাইনালিস্ট-এর নাম নির্ধারিণ করা মুশকিল।
গ্রুপ-১-এর চারটি দল প্রত্যেকেই ১টি করে ম্যাচ খেলেছে। ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ম্যাচ জিতে শীর্ষে রয়েছে, আর ভারত এবং জিম্বাবোয়ে হেরেছে। কিন্তু সুপার এইটের প্রথম ম্যাচ জয়ী এই দুটি দল—ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার সুপার-৮-এর যাত্রা এখানেই শেষ হয়ে যেতে পারে! তাদের সেমিফাইনালে পৌঁছনোর পথ যতটা সহজ মনে হচ্ছে, ততটাও সহজ নয়।
advertisement
advertisement
কারণ সুপার-৮ রাউন্ডে পরবর্তী ম্যাচের ফলাফল, রান-রেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি বড় হার বা রান-রেটের পতন তাদের সেমিফাইনাল সম্ভাবনাকে বিপদে ফেলতে পারে। তাই শীর্ষে থাকা সত্ত্বেও তাদের এখনো সতর্ক থাকা দরকার।
সমীকরণ বলছে, দক্ষিণ আফ্রিকার বাকি দুটি ম্যাচ বাকি ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের সঙ্গে। তাদের পরের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, সেটা জিতলে তারা ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে যাবে। কিন্তু যদি দুটো ম্যাচই হেরে যায়, তবে তাদের সেমিফাইনাল আশা শেষ হয়ে যাবে।
advertisement
আর যদি দক্ষিণ আফ্রিকা দুটি ম্যাচের মধ্যে একটি জেতে তা হলে তাদের রান-রেট ভাল হবে। কারণ তখন তিনটি দলের পয়েন্ট সমান (২-২) হতে পারে এবং সিদ্ধান্ত হবে নেট রান-রেটের ভিত্তিতে। ওয়েস্ট ইন্ডিজের অবস্থাও একই রকম। ওয়েস্ট ইন্ডিজকে সেমিফাইনালে পৌঁছতে হলে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের বিরুদ্ধে শেষ দুটি ম্যাচ জিততে হবে।
advertisement
যদি তারা দুটো ম্যাচই হারে, তবে তাদের সুপার-৮-এই বিশ্বকাপের যাত্রা শেষ। আর যদি শুধু একটি ম্যাচ হারে তখনও রান-রেট ভাল জায়গায় রাখতে হবে, যাতে তিনটি দলের পয়েন্ট সমান হলে নেট রান-রেটের ভিত্তিতে তারা এগিয়ে থাকতে পারে।
যদি ভারত বাকি দুটি ম্যাচ বড় ব্যবধানে জেতে, তবে তাদের জন্য পরিস্থিতি উজ্জ্বল হতে পারে। একই সঙ্গে ভারতীয় দল আশা করবে, দক্ষিণ আফ্রিকা বা ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কেউ বাকি দুটি ম্যাচ হারে। আর ওয়েস্ট ইন্ডিজ যদি দক্ষিণ আফ্রিকাকে হারায় তা হলেও সুবিধা পাবে ভারত। তাহলে তিনটি দলের পয়েন্ট ৪ হবে। তখন ভারতকে নিজের রান-রেট অন্য দলের চেয়ে ভাল রাখতে হবে।
advertisement
আরও পড়ুন- ইডেনে টি-২০ বিশ্বকাপ সেমিফাইনাল না হলে টিকিটের টাকা ফেরত পাবেন? ICC-র বড় ঘোষণা
অন্যদিকে, যদি দক্ষিণ আফ্রিকা বাকি দুটি ম্যাচ জেতে তা হলে তারা ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে যাবে। একইসঙ্গে ভারতও দুটি জয়ের মাধ্যমে ৪ পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করতে পারবে। তবে যদি ভারত একটিও ম্যাচ হারে, তবে তারা নকআউট রেস থেকে ছিটকে যাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
T20 World Cup 2026 : ভারতের বিশ্বকাপ সেমিফাইনালের টিকিট পাকা হয়ে যাবে! দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের এই একটা ভুলে! জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই

  • দোলে কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement