advertisement

ইংল্যান্ডে করেছেন দুরন্ত বোলিং, এবার টেস্ট ক্রিকেট থেকে অবসর ভারতীয় পেসারের! ফাঁস বোর্ডের প্ল্যান!

Last Updated:

Team India Star Pacer May Retire: ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় সম্পূর্ণ ফিট থাকলে ঘরোয়া ক্রিকেট খেলতে অস্বীকার করতে পারবেন না। ঘরোয়া ম্যাচে না খেললে তাকে জাতীয় দল থেকেও বাদ দেওয়া হতে পারে।

(Photo-AP)
(Photo-AP)
ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় সম্পূর্ণ ফিট থাকলে ঘরোয়া ক্রিকেট খেলতে অস্বীকার করতে পারবেন না। ঘরোয়া ম্যাচে না খেললে তাকে জাতীয় দল থেকেও বাদ দেওয়া হতে পারে। যদিও বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই বিষয়ে ছাড় পান, কিন্তু তারকা পেসার জসপ্রীত বুমরাহর বিষয়টি আলাদা।
ফিজিও তার আন্তর্জাতিক ভবিষ্যতের জন্য ওয়ার্কলোড ম্যানেজমেন্টকে মাথায় রেখে একটি নির্দিষ্ট রূপরেখা তৈরি করেছেন, যার অধীনে তিনি ইংল্যান্ডে শুধুমাত্র তিনটি টেস্ট ম্যাচ খেলেছেন। অনেকের মতে, এখন সময় হয়েছে একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরির, কীভাবে এই গুরুত্বপূর্ণ পেসারকে ব্যবহার করা হবে। কারণ ইংল্যান্ড সফরেও বুমরাহ চোট
বুমরাহকে কাছ থেকে দেখেছেন এমন এক প্রাক্তন খেলোয়াড় জানিয়েছেন,দলে তার গুরুত্ব নিয়ে কোনো সন্দেহ নেই, তবে ম্যানেজমেন্ট এবং বোর্ডের উচিত এই বিষয়ে আলোচনা করা যে তাকে কীভাবে ব্যবহার করা হবে। সব ফরম্যাটে খেলা একজন বোলার হিসেবে, না কি তাকে এক বা দুইটি ফরম্যাটে মনোযোগ দিতে বলা হবে।
advertisement
advertisement
প্রসঙ্গত, মহম্মদ সিরাজ, আকাশ দীপ এবং প্রসিদ্ধ কৃষ্ণা দেখিয়েছেন যে তারা ভারতের হয়ে টেস্ট ম্যাচ জিততে পারেন। সামনে এশিয়া কাপ, টি-২০ ও ওয়ানডে বিশ্বকাপ আসছে এবং দলের প্রধান পেসার বুমরাহকে সেগুলির জন্য প্রস্তুত রাখতে হবে। ঘরোয়া টেস্ট সিরিজের (ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে) জন্য আমাদের কাছে জাদেজার সঙ্গে ওয়াশিংটন এবং কুলদীপও রয়েছে, এবং সেখানে বুমরাহর ভূমিকা অতটা বড় নয়।
advertisement
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ‘হতে পারে বুমরাহকে এখন সাদা বলের ফরম্যাটে (ওয়ানডে ও টি-২০) বেশি মনোযোগ দিতে বলা হবে। আগামী দুই বছরে তার খেলার জন্য যথেষ্ট টি-২০ ও ওয়ানডে ম্যাচ রয়েছে। আইপিএল-ও আছে। সব ফরম্যাটে কিছু ম্যাচ খেলার বদলে, তাকে একটিতে পুরোপুরি খেলতে দেওয়া অনেক ভালো। এতে দলও উপকৃত হবে।’
advertisement
প্রসঙ্গত, জসপ্রীত বুমরাহর বয়স ৩১ পেরিয়ে গিয়েছে। সাম্প্রতিক কিছু সময়ে চোট সমস্যাতেও ভুগেছেন তিনি। ফলে টেস্ট ক্রিকেটের ধকল আর তিনি বেশি দিন নেবেন কিনা তা নিয়েও জল্পনা তৈরি হয়ে গিয়েছে। এখন দেখার নিজেকে ফিট রাখতে ও কেরিয়ার দীর্ঘিয়াতি করতে বুমরাহ নিজে কোন সিদ্ধান্ত নেয়।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ইংল্যান্ডে করেছেন দুরন্ত বোলিং, এবার টেস্ট ক্রিকেট থেকে অবসর ভারতীয় পেসারের! ফাঁস বোর্ডের প্ল্যান!
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement