advertisement

T20 WC Big Upset: টি টোয়েন্টি বিশ্বকাপে মেগা অঘটন, হারল অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ের ব্লেসিং-ইভান্স জুটির বোলিং আগুনে দিশেহারা অজিরা

Last Updated:

Aus vs Zim: T20 WC - এ দ্বিতীয়বার অস্ট্রেলিয়াকে মাটি ধরিয়ে দিল জিম্বাবোয়ে, ব্লেসিংদের সামলাতে ল্যাজে -গোবরে হেড- গ্রিনরা, বিশ্বক্রমতালিক দু নম্বর দলের মুখে ঝামা ঘষে দিল জিম্বাবোয়ে

Aus vs Zim: অস্ট্রেলিয়া জিম্বাবোয়ের কাছে হারল ২৩ রানে
Aus vs Zim: অস্ট্রেলিয়া জিম্বাবোয়ের কাছে হারল ২৩ রানে
কলকাতা: ‘T20 WC-র সপ্তম দিনের খেলা দেখল আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম অঘটন৷ টি টোয়েন্টি বিশ্বকাপে ২৩ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল জিম্বাবোয়ে৷ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে জিম্বাবোয়ের ব্লেসিংস মুজারবানি-র বোলিংয়ে দিশেহারা অজিরা কার্যত আত্মসমর্পণ৷ ২০ ওভার পুরো খেলতেও পারেনি অস্ট্রেলিয়া৷ ১৯. ৩ ওভারে ১৪৬ রানে ফুলস্টপ পড়ে যায় অস্ট্রেলিয়া ইনিংসে৷
এদিন টসে জিতে চেনা ছকে জিম্বাবোয়েকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া৷ ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৯ রান করে জিম্বাবোয়ে৷ ৫৬ বলে ৬৪ রান করে জিম্বাবোয়ের ওপেনার ব্রায়ান বেনেট৷ উইকেটকিপার মারুমানি করেন ২১ বলে ৩৫ রান৷  ৩০ বলে ৩৫ করেন রায়ান বুরি৷ ১৩ বলে ২৫ করেন অধিনায়ক সিকান্দর রেজা৷
advertisement
advertisement
অস্ট্রেলিয়ার বোলাররা যেমন খুব বেশি রান করতে দেননি জিম্বাবোয়ের ব্যাটারদের তেমনিই খুব বেশি উইকেটও তুলতে পারেননি৷ মার্ক স্টোয়ানিস ও ক্যামেরন গ্রিন একটি করে উইকেট নেন৷ জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার মাত্র ১৭০ এই ভাবনা নিয়েই ব্যাট করতে নামেন ট্র্যাভিস হেডরা৷
এদিন অজি ইনিংসে দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি আট- আটজন ব্যাটসম্যান৷ ওপেনার জস ইংলিশ ব্যর্থ ৮ করেন তিনি , অধিনায়ক ট্র্যাভিস হেডের সংগ্রহ মাত্র ১৫ বলে ১৭ রান৷ এরপর ০ করেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন ক্যামেরন গ্রিন এবং টিম ডেভিড৷ এই সময়ে অস্ট্রেলিয়ার রান ছিল ২৯ রান ৪ উইকেট খুইয়ে৷ এরপর গ্লেন ম্যাক্সওয়েল এবং ম্যাট রেনশ জুটি দলের স্কোরকে কিছুটা ভদ্রস্থ জায়গায় নিয়ে যান৷ ৪ উইকেটে ২৯ থেকে ৫ উইকেটে ১০৬ পৌঁছয় অজিরা৷ এই সময় মনে হচ্ছিল প্রাথমিক ধাক্কা কাটিয়ে অস্ট্রেলিয়া হয়ত কাঙ্খিত জয় পেয়ে যাবে৷ না সে গুড়ে বালি৷
advertisement
৩২ বলে ৩১ করেন ম্যাক্সওয়েল৷ ৪৪ বলে ৬৫ -র ইনিংস রেনশ-র৷ তাঁর ইনিংস সাজানো ৫ টি চার ও ১টি ছক্কা দিয়ে৷ ম্যাক্সওয়েল -রেনশ জুটি ভাঙতেই ফের তাসের ঘরের মতো ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার টেল এন্ড৷ শেষ পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি৷
ব্লেসিং মুজারবানি এবং ব্র্যাড ইভান্স ৪ টি ও ৩ উইকেট নেন৷ শ্রীলঙ্কার পিচ যেখানে প্রধানত স্পিন সহায়ক সেখানে এই দুই জোরে বোলারের বল জাজ করতে পুরোপুরি ব্যর্থ অস্ট্রেলিয়ার গর্বের ব্যাটাররা৷ ফলে এদিনের ম্যাচে যোগ্য দল হিসেবেই জিত হাসিল করল জিম্বাবোয়ে৷
advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
T20 WC Big Upset: টি টোয়েন্টি বিশ্বকাপে মেগা অঘটন, হারল অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ের ব্লেসিং-ইভান্স জুটির বোলিং আগুনে দিশেহারা অজিরা
Next Article
advertisement
Bangladesh Election Results 2026: ১৮ মাস জেল খেটে ১৭ বছর দেশছাড়া! এখন হচ্ছেন প্রধানমন্ত্রী, কে এই তারেক রহমান? কী তাঁর ইতিহাস?
১৮ মাস জেল, ১৭ বছর দেশছাড়া! এখন হচ্ছেন প্রধানমন্ত্রী, কে এই তারেক রহমান? কী তাঁর ইতিহাস?
  • তারেক রহমান হচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী?

  • ১৮ মাস জেল খেটেছেন, ১৭ বছর দেশছাড়া

  • ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে ফেরেন বাংলাদেশে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement