advertisement

SRH vs DC: বৃষ্টি শেষ করে দিল হায়দরাবাদের স্বপ্ন! ৩ ম্যাচ টানা জয় না পেয়ে লড়াই কঠিন হল দিল্লিরও

Last Updated:

IPL 2025 SRH vs DC: বৃষ্টি জল ঢেলে দিল সানরাজার্স হায়দরাবাদের সব আশায়। মরণ-বাঁচন ম্যাচে দিল্লি মাত্র ১৩৩ রানে আটকে রেখেও জেতা হল অরেঞ্জ আর্মির। বৃষ্টির কারণে ব্যাটেই নামতে পারল না হায়দরাবাদ।

(Photo Courtesy- AP)
(Photo Courtesy- AP)
বৃষ্টি জল ঢেলে দিল সানরাজার্স হায়দরাবাদের সব আশায়। মরণ-বাঁচন ম্যাচে দিল্লি মাত্র ১৩৩ রানে আটকে রেখেও জেতা হল অরেঞ্জ আর্মির। বৃষ্টির কারণে ব্যাটেই নামতে পারল না হায়দরাবাদ। ১ পয়েন্ট করে ভাগাভাগি হওয়ায় আইপিএল ২০২৫ প্লেঅফের দৌড় থেকে ছিটকে গেল প্যাট কামিন্সের দল। একইসঙ্গে প্লে অফে রাস্তা কঠিন হল দিল্লিরও।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। ইনিংসের শুরুতেই আগুন ঝরানো স্পেল করেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি ক্যাপিটালস। ২৯ রানের মধ্যেই অর্ধেক দিল্লি দল আউট হয়ে যায়। প্রথমে ট্রিস্টান স্টাবস ও ভিপরাজ নিগম কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করে। কিন্তু ভিপরাজ নিগম ১৮ রান করে আউট হন। ৬২ রানে ৬ উইকেট পড়ে দিল্লির।
advertisement
একটা সময় মনে হয়েছিল ১০০-র গন্ডি টপকাতে পারবে না দিল্লি। কঠিন পরিস্থিতিতে দিল্লির ইনিংসের রাশ ধরেন ট্রিস্টান স্টাবস ও আশুতোষ শর্মা। ৬৬ রানের পার্টনারশিপ ককে দলকে সম্মানজনক স্কোরে পৌছে দেন তারা। ৪১ রানে আউট হন আশুতোষ। ৪১ রানে অপরাজিত থাকেন ট্রিস্টান স্টাবস। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান করে দিল্লি ক্যাপিটালস। সানরাইাজার্সের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন প্যাট কামিন্স। একটি করে উইকেট নেন জয়দেব উনাদকাট, হার্শল প্যাটেল, ইশান মালিঙ্গা। হায়দরাবাদের টার্গেট ১৩৪।
advertisement
advertisement
প্রথম ইনিংল শেষ হওয়ার পর ব্যাপক বৃষ্টি শুরু হয় মাঠে। খেলা শুরু করার মত আর পরিস্থিতি হয়নি। শেষ পর্যন্ত ম্যাচ বাতিল ঘোষণা করেন আম্পায়াররা। প্লে-অফের দৌড় থেকে আনুষ্ঠানিক ভাবে ছিটকে গেল হায়দরাবাদ। ১১ ম্যাচে ৭ পয়েন্ট হল তাদের। আর কোনও ভাবেই ১৪ পয়েন্টে পৌঁছনোর সম্ভাবনা নেই। দিল্লির হল ১১ ম্যাচে ১৩ পয়েন্ট। ১৬ পয়েন্ট পার করতে শেষ ৩টির মধ্যে ২টি জিততেই হলে অক্ষর প্যাটেলদের।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
SRH vs DC: বৃষ্টি শেষ করে দিল হায়দরাবাদের স্বপ্ন! ৩ ম্যাচ টানা জয় না পেয়ে লড়াই কঠিন হল দিল্লিরও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement