advertisement

Sunil Chhetri Retirement: ভারতীয় ফুটবলে একটি যুগের অবসান, অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, ৬ জুন শেষ ম্যাচ খেলবেন যুবভারতীতে

Last Updated:

Sunil Chhetri Retirement Announcement: অবসর নিতে চলেছেন সুনীল ছেত্রী। আগামী ৬ জুন কলকাতায় যুবভারতীতে শেষ ম্যাচ খেলবেন তিনি।

অবসর ঘোষণা সুনীল ছেত্রীর
অবসর ঘোষণা সুনীল ছেত্রীর
কলকাতা: ভারতের তারকা ফুটবলার তথা জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী বৃহস্পতিবার সকালে অবসরের কথা ঘোষণা করলেন। ৩৯ বছর বয়সে অবসর ঘোষণা সুনীলের ৷ আগামী ৬ জুন তিনি নিজের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নামবেন কলকাতার যুবভারতীতেই।
৬ জুন বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের যোগ্যতা অর্জনকারী পর্বে কুয়েতের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। ম্যাচটি কলকাতার সল্টলেক স্টেডিয়ামে হবে। সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য জানিয়ে এদিন ভিডিও পোস্ট করেন সুনীল ছেত্রী ৷
advertisement
advertisement
এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করেন সুনীল ছেত্রী। তিনি বলেন, “একটা দিনও জীবনে কখনও ভুলতে পারব। যে দিন দেশের জার্সি গায়ে প্রথম বার ভারতের হয়ে খেলতে নেমেছিলাম। অবিশ্বাস্য অনুভূতি ছিল। তবে তার আগের দিন সকালে জাতীয় দলে আমার প্রথম কোচ সুখী স্যর (সুখবিন্দর সিং) এসে আমাকে জানিয়েছিলেন, প্রথম একাদশে আমি রয়েছি। বলে বোঝাতে পারব না সেই অনুভূতিটা কেমন ছিল।”
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sunil Chhetri Retirement: ভারতীয় ফুটবলে একটি যুগের অবসান, অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, ৬ জুন শেষ ম্যাচ খেলবেন যুবভারতীতে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement