advertisement

ডার্বির আগে মোহনবাগান তাঁবুতে হঠাৎ সৌরভ, ফিরতে পারেন ডিরেক্টর পদে

Last Updated:

Sourav Ganguly visits Mohun Bagan tent ahead of Kolkata Derby and may return as director. ডার্বির আগে মোহনবাগান তাঁবুতে হঠাৎ সৌরভ, ফিরতে পারেন ডিরেক্টর পদে

মোহনবাগান তাঁবুতে সৌরভ
মোহনবাগান তাঁবুতে সৌরভ
#কলকাতা: মঙ্গলবার বিকেলে সৌরভ গঙ্গোপাধ্যায় আসবেন মোহনবাগান ক্লাবে সেটা আগেই জানিয়ে দিয়েছিল সবুজ মেরুন ক্লাব। কিন্তু কেন অথবা কি কারনে সেটা জানানো হয়নি। অনেক মোহনবাগান সমর্থক মনে করেছিলেন দীপাবলীর আগে হয়তো সারপ্রাইজ দিতে চলেছে সবুজ মেরুন। তাহলে কি উঠে যেতে চলেছে এটিকে নাম?
আরও পড়ুন - কোহলি থেকে সুনীল ছেত্রী, দেশবাসীকে দীপাবলীর শুভেচ্ছা সেরা স্পোর্টস আইকনদের
এমনটাও বলাবলি শুরু হয়েছিল। সৌরভ এলেন নিজের লাল মার্সিদিজ করে। ক্লাবে ঢুকলেন। সচিব দেবাশীষ দত্তের ঘরে কিছুটা সময় কাটালেন। ঘুগনি খেলেন। তারপর সাংবাদিক বৈঠক করলেন দেবাশীষ এবং স্বপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। সেখানে সৌরভ জানালেন ডার্বির আগে তিনি মোহনবাগানের অনুশীলন দেখতে এসেছেন।
advertisement
বিকেল পাঁচটা থেকে অনুশীলন ছিল মোহনবাগান মাঠে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বুঝে নিতে চেষ্টা করলেন হুয়ান ফেরান্ডোর দলকে। পরে জানালেন, যখন শুধু এটিকে ছিল তখন থেকে আমি জড়িয়ে আছি। এটিকে মোহনবাগান হওয়ার পরেও আছি। ভবিষ্যতেও থাকব। এই ক্লাবের সঙ্গে বহু পুরনো স্মৃতি রোমন্থন করলেন মহারাজ।
advertisement
advertisement
মোহনবাগানের হয়ে বহু বছর ক্রিকেট খেলেছেন, ট্রফি জিতেছেন। সুব্রত ভট্টাচার্য থেকে শুরু করে মিহির বসু, প্রশান্ত ব্যানার্জি এবং বহু বিখ্যাত ফুটবলারের খেলা দেখেছেন মোহনবাগান মাঠে। বিকেল চারটে থেকে চলে আসতেন গ্যালারিতে। তাকে প্রশ্ন করা হয়েছিল মোহনবাগান ক্লাবের নামের আগে এটিকে প্রেফিক্স উঠবে কিনা। বা তিনি এতে কোনও ভূমিকা পালন করবেন কিনা?
advertisement
সৌরভ জানিয়ে দেন এই ব্যাপারটা একমাত্র দেবাশিস দত্ত ঠিক করবেন। তার দিক থেকে সাহায্য লাগলে পাশে আছেন। দেবাশিস বলেন, তাহলে বুঝতেই পারছেন অনেকের ভরসা আমার উপর নাও থাকতে পারে, কিন্তু সৌরভের ভরসা আছে। ও আমাদের ঘরের ছেলে। আমাদের মেম্বার।
এটিকে মোহনবাগান বোর্ডে আবার ডিরেক্টর হিসেবে ফিরতে পারে। ক্লাবের নতুন তাঁবু উদ্বোধন হওয়ার পর একবার দেখতে বলেছিলাম। তখন সময় পায়নি। তাই এখন এসে দেখে গেল। পাশাপাশি দলকে মোটিভেট করে গেল। সৌরভ মোহনবাগান পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ডার্বির আগে মোহনবাগান তাঁবুতে হঠাৎ সৌরভ, ফিরতে পারেন ডিরেক্টর পদে
Next Article
advertisement
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
  • ‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’

  • টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব

  • পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement