India Wins T20 World Cup : সৌরভ মিলিয়ে দিলেন ভবিষ্য়দ্বাণী! ভারতের বিশ্বজয় নিয়ে মহারাজ যে কথাটা বললেন, ভারতীয় হিসেবে গর্ব হবে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ind vs Nz : সৌরভ গঙ্গোপাধ্যায় টি-২০ বিশ্বকাপের শুরু থেকে বলেছিলেন, ভারতীয় দল চ্যাম্পিয়ন হবে। তাঁর সেই ভবিষ্যদ্বাণী মিলে গেল।
আহমেদাবাদ : এবারের টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের শুরুটা ছিল একেবারেই দুর্দান্ত। গ্রুপ ‘এ’-তে টিম ইন্ডিয়া চারটি ম্যাচই জিতে নেয়। সেই পথে মার্কিন যুক্তরাষ্ট্র, নামিবিয়া, পাকিস্তান ও নেদারল্যান্ডসকে সহজেই হারায় ভারত। ধারাবাহিক জয়ের ফলে আত্মবিশ্বাস নিয়ে তারা সুপার এইটে পৌঁছে যায়। তখন থেকেই অনেকেই ভারতকে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হিসেবে দেখছিলেন।
যদিও সুপার এইটে ভারতের আত্মবিশ্বাসে চিড় ধরায় দক্ষিণ আফ্রিকা। সুপার এইট পর্বে এসে ভারতের যাত্রায় সাময়িক ধাক্কা লাগে। শক্তিশালী দক্ষিণ আফ্রিকা তাদের ৭৬ রানে হারিয়ে দেয়। ফলে পরের দুটি ম্যাচ ভারতের জন্য হয়ে ওঠে বাঁচা-মরার লড়াই। সেই কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়িয়ে প্রথমে জিম্বাবোয়েকে হারায় ভারত। এরপর ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে কার্যত কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে।
advertisement
সেমিফাইনালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ম্যাচটি ছিল একেবারে রানের বন্যার লড়াই। ভারত প্রথমে ব্যাট করে ২৫৪ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়। ইংল্যান্ডও জবাবে শক্ত প্রতিরোধ গড়ে তোলে, কিন্তু শেষ পর্যন্ত পেসার জসপ্রীত বুমরাহের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ জেতে ভারত।
advertisement
আরও পড়ুন- বাবাকে যা বলেছিলেন, সেটাই করে দেখালেন অভিষেক শর্মা! বিশ্বকাপ ফাইনাল পেল নতুন ‘শর্মাজি’
সৌরভ গঙ্গোপাধ্যায় শুরু থেকে বলেছিলেন, ভারতের এই টিম দুর্দান্ত। ভারতীয় দল বিশ্বকাপ জিতবে, সেই ব্যাপারে কার্যত নিশ্চিত ছিলেন মহারাজ। আর তিনি সে কথাই বারবার বলেছিলেন। ভারতীয় দল বিশ্বকাপ জিতল। আহমেদাবাদের অভিশপ্ত স্টেডিয়াম এবার পয়া হয়ে গেল।
advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন, টি-২০ বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন ভারতীয় ক্রিকেট দলকে। তারা সত্যিই একটি অত্যন্ত শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে এবং বড় ম্যাচগুলোতে আরও ভালো পারফরম্যান্স দেখিয়েছে। বর্তমানে ভারতীয় ক্রিকেট অসাধারণ জায়গায় রয়েছে। ভারতের মহিলা ক্রিকেট দল চ্যাম্পিয়ন, ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল চ্যাম্পিয়ন, আর এখন পুরুষদের টি২০ দলও বিশ্বচ্যাম্পিয়ন। এক কথায় বলা যায়, ভারতীয় ক্রিকেট এখন সাফল্যের সোনালি সময় পার করছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 09, 2026 12:02 AM IST









