advertisement

Sourav Ganguly Biopic : সৌরভের বায়োপিকে ডোনা হচ্ছেন শ্রদ্ধা কাপুর! মহারাজের মা-বাবা কে হচ্ছেন জানেন? চমকে দেওয়া নাম

Last Updated:

Sourav Ganguly Biopic : বলিউডের অন্যতম দক্ষ অভিনেতা রাজকুমার রাও। তিনি এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে বায়োপিকে মূখ্য চরিত্রে অভিনয় করবেন।

ডোনার চরিত্রে শ্রদ্ধা!
ডোনার চরিত্রে শ্রদ্ধা!
কলকাতা : রাজকুমার রাও বলিউডের বহুমুখী অভিনেতাদের একজন। তিনিই এবার ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের আসন্ন বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। ছবিটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। ইতিমধ্যেই এটি ব্যাপক আলোচনার কেন্দ্রে এসেছে। এর মাঝেই একটি নতুন প্রতিবেদনে ক্রিকেটারের বাবা-মা এবং বিসিসিআই সভাপতির চরিত্রে কাস্টিং সংক্রান্ত আপডেট শেয়ার করা হয়েছে।
মহারাজের বাবা-মায়ের চরিত্রে ইন্ডাস্ট্রির দুই বহুমুখী অভিনেতা অভিনয় করবেন। তাঁর মায়ের ভূমিকায় দেখা যেতে পারে বাঙালি অভিনেত্রী অপরাজিত আঢ্যকে। আর সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে পারেন বোমান ইরানি। এদিকে, প্রাক্তন বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়া ভূমিকায় অভিনয় করতে পারেন গজরাজ রাও।
প্রতিবেদন অনুযায়ী, রাজকুমার রাও নাকি কয়েকদিন সৌরভের বাড়িতে কাটাবেন, যাতে তিনি ক্রিকেট আইকনের ব্যক্তিত্ব কাছ থেকে পর্যবেক্ষণ করে তা গভীরভাবে আত্মস্থ করতে পারেন। ছবিটির শুটিং আগামী ১৬ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বহু প্রতীক্ষিত বায়োপিকের শুটিং মার্চের দ্বিতীয় সপ্তাহে ইডেনে শুরু হওয়ার কথা।
advertisement
advertisement
এরই মধ্যে মুম্বইয়ে সৌরভ ও রাজকুমারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলেও জানা যায়। এটাই ছিল তাঁদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক, যেখানে বায়োপিকের গল্প, চিত্রনাট্য, সৌরভের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং তাঁর ক্রিকেট জীবনের নানা গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে দীর্ঘ আলোচনা হয়।
রাজকুমার তাঁর অভিনয় দক্ষতা ও ভিন্নধর্মী চিত্রনাট্য নির্বাচনের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন। সৌরভের চরিত্রকে বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে তিনি ইতিমধ্যেই অতিরিক্ত ওজন কমিয়েছেন, যাতে চরিত্রের সঙ্গে মানানসই ফিট লুক পাওয়া যায়। শুধু শারীরিক পরিবর্তন নয়, তিনি সৌরভের ব্যাটিং স্টাইল ও শরীরী ভাষা রপ্ত করতেও মনোযোগ দিচ্ছেন।
advertisement
আরও পড়ুন- দুই দলের একাদশে বড় বদল! কেমন থাকবে পিচ-আবহাওয়া? ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের সব আপডেট
এদিকে, আবার জানা যাচ্ছে, সৌরভের বায়োপিকে ডোনার চরিত্রে অভিনয় করতে পারেন শ্রদ্ধা কাপুর। তবে ইতিমধ্য়ে বাঙালি অভিনেত্রী মিমি চক্রবর্তীর নামও শোনা গিয়েছিল। তবে সেই সম্ভাবনা কম বলেই জানা যাচ্ছে আপাতত।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly Biopic : সৌরভের বায়োপিকে ডোনা হচ্ছেন শ্রদ্ধা কাপুর! মহারাজের মা-বাবা কে হচ্ছেন জানেন? চমকে দেওয়া নাম
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement