advertisement

মানুষের পাশে সৌরভ ! ১০০ কেজি চাল তুলে দিলেন নৈহাটি বড় কালী পুজো সমিতির হাতে !

Last Updated:

লকডাউনে কল্পতরুর ভূমিকায় সৌরভ।

#কলকাতা: শহর থেকে জেলা। এমনকি রাজ্যের যে কোনও প্রান্তে হোক। করোনা যুদ্ধে মহারাজের দরবার সব সময় খোলা। এক ফোনে সমস্যার সমাধান। সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সৌরভ। লকডাউনের জেরে সমস্যায় পড়া গরিব ও দুঃস্থ মানুষের দুবেলা ভাত জোগাড় করছেন বিসিসিআই প্রেসিডেন্ট। বিভিন্ন সংস্থার মাধ্যমে এই কাজ চলছে। এবার নৈহাটির মানুষদের জন্য সাহায্যের হাত বাড়ালেন মহারাজ।
নৈহাটি বড় কালী পুজো সমিতির হাতে ১০০কেজি চাল তুলে দিলেন সৌরভ। লকডাউনের মধ্যে বড় কালীপুজো সমিতির মানব সেবায় যে কর্মকাণ্ড চলছে তাতে সাহায্যের হাত বাড়ালেন দাদা। এর আগে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সৌরভ। সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশনের উদ্যোগে চাল পৌঁছে দেওয়া হয় প্রয়োজনীয় মানুষদের জন্য। বিভিন্ন সংস্থার মাধ্যমে এই চাল বন্টন করা হয়।
advertisement
বুধবার সোশ্যাল মিডিয়ায় নিজের টেস্ট অভিষেকের আগে লর্ডসে অনুশীলনের ছবি পোস্ট করেছেন সৌরভ। বুধবার সোশ্যাল মিডিয়ায় নিজের টেস্ট অভিষেকের আগে লর্ডসে অনুশীলনের ছবি পোস্ট করেছেন সৌরভ।
advertisement
করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্যজুড়ে লকডাউন শুরু হওয়ার পরেই ৫০ লক্ষ টাকার চাল অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সৌরভ। সেইমতো বেলুড়মঠে চাল পৌঁছে দেন মহারাজ। নিজে উপস্থিত হয়ে মন্দির কর্তৃপক্ষের হাতে ২০০০ কিলো চাল চাল তুলে দেন। তারপর ইসকন মন্দিরে গিয়ে চাল অনুদান দেওয়ার পাশাপাশি প্রত্যেকদিন ১০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করেন প্রাক্তন ভারত অধিনায়ক। এছাড়াও রাজ্যের বিভিন্ন ধর্মীয় সংস্থার মাধ্যমে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন সৌরভ। নিজে সব জায়গায় উপস্থিত না হতে পারলেও ফাউন্ডেশনে তরফ থেকে চাল পৌঁছে দেওয়া হয়েছে।এমনকি বেহালার বাড়ির সামনে থেকে ভ্যানচলক, রিকশা চালকদের হাতে চাল তুলে দেওয়া হয়েছে।
advertisement
আসলে লকডাউনে কল্পতরুর ভূমিকায় সৌরভ। রাজ্যের স্বাস্থ্য, মিডিয়া কর্মীদের জন্য পিপিই  কিনে বন্টন করেছেন। লকডাউনে চা খেতে বেরিয়ে ভাইরাল হওয়া গরিব মৃদুল বাবুকে চাল পৌঁছে দিয়েছেন। নিজে গৃহবন্দি থেকে সাধারণ মানুষকে বারবার লকডাউন মেনে গৃহবন্দি থাকার জন্য সোশ্যাল মিডিয়ায় আবেদন করেছেন। বাড়িতে থেকে সৌরভ বোর্ডের ও আইসিসির গুরুত্বপূর্ণ মিটিং করেছেন অনলাইনে। কঠিন পরিস্থিতিতে মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন। আপাতত ক্রিকেট নয়, সৌরভের মাথায় করোনা যুদ্ধ।
advertisement
ERON ROY BURMAN 
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মানুষের পাশে সৌরভ ! ১০০ কেজি চাল তুলে দিলেন নৈহাটি বড় কালী পুজো সমিতির হাতে !
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে হালকা শীতের আমেজ আরও কিছু দিন ! ঠান্ডা কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় ঘন কুয়াশা থাকবে
রাতে হালকা শীতের আমেজ আরও কিছু দিন! ঠান্ডা কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় ঘন কুয়াশা থাকবে
  • রাতে হালকা শীতের আমেজ আরও কিছু দিন !

  • ঠান্ডা কমবে

  • উত্তরবঙ্গের কয়েক জেলায় ঘন কুয়াশা থাকবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement