Kolkata News: ফ্ল্যাট থেকে উৎকট গন্ধ,পুলিশ দরজা ভাঙতেই হাড়হিম দৃশ্য, জেমস লং সরণিতে উদ্ধার মহিলার পচা-গলা দেহ
- Published by:Rukmini Mazumder
Last Updated:
হরিদেবপুর থানা এলাকার জেমস লং সরণিতে চাঞ্চল্য! বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার পচা-গলা দেহ! অসুস্থ হয়ে মৃত্যু? নাকি নেপথ্যে অন্য কোনও কারণ? তদন্তে হরিদেবপুর থানার পুলিশ
কলকাতা: হরিদেবপুর থানা এলাকার জেমস লং সরণিতে হাড়হিম ঘটনা, ফ্ল্যাট থেকে উদ্ধার এক মহিলার পচা-গলা দেহ! জানা যায়, হরিদেবপুর থানা এলাকার জেমস লং সরণির একটি আবাসনের তিনতলার ফ্ল্যাট থেকে মহিলার দেহ উদ্ধার করে হরিদেবপুর থানার পুলিশ।
মঙ্গলবার রাত দশটা নাগাদ স্থানীয় এক বাসিন্দা সেই ফ্ল্যাটের সামনে দিয়ে যাওয়ার সময় উৎকট পচা গন্ধ পান! সন্দেহ হয় তাঁর! বারকয়েক দরজা ধাক্কা দিয়ে, বেল টিপেও কোনও সারা মেলেনা! তখন তিনিই ১০০ ডায়াল করে পুলিশকে জানান। ঘটনাস্থলে ছুটে আসে হরিদেবপুর থানার পুলিশ। ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার হয় মহিলার দেহ! অনুমান বেশ কয়েকদিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। দেহে পচন ধরতে শুরু করেছে। পুলিশ সূত্রে জানা যায়, মৃতার নাম বুলা চক্রবর্তী। বছর ৬০-এর বৃদ্ধা ওই ফ্ল্যাটে একাই থাকতেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিদ্যাসাগর হাসপাতালে পাঠায়। কীভাবে মৃত্যু? গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
অন্যদিকে, গতকাল মঙ্গলবারই কলকাতা সাক্ষী হয়েছিল জোড়া মৃত্যর।পার্লারের ভিতর থেকে উদ্ধার হয় জোড়া মৃতদেহ। মঙ্গলবার দিনের বেলায় চাঞ্চল্যকর খুনের ঘটনা। গড়িয়ার তেঁতুলতলায় একটি পার্লারে ঢুকে মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। মৃতার নাম রুপবানী দাস (৫০)। স্বামী অনুপ কুমার দাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুপবানী দেবীর প্রায় ১৫ বছরের পুরনো একটি বিউটি পার্লার রয়েছে। মঙ্গলবার বেলা ১২টা ৫ মিনিট নাগাদ স্বামী তাঁকে পার্লারের সামনে নামিয়ে দিয়ে যান। ১২টা ৪৫ মিনিট নাগাদ পার্লার থেকে ফোন যায় বাড়িতে। জানানো হয়, ভিতরে মারামারি চলছে। খবর পেয়ে স্বামী, ছেলে ও জামাইবাবু দ্রুত ঘটনাস্থলে পৌঁছোন। গিয়ে দেখা যায়, দোকানের চারপাশ রক্তে ভেসে যাচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এক কাশ্মীরি যুবকের সঙ্গে রুপবানী দাসের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের টানাপোড়েন থেকেই এই খুনের ঘটনা বলে পুলিশের অনুমান। প্রত্যক্ষদর্শীদের দাবি, মহিলাকে খুন করার পর অভিযুক্ত যুবক নিজেই নিজের গলায় ধারাল অস্ত্র চালায়। পার্লার থেকে উদ্ধার হয় দুটি মৃতদেহ।
advertisement
advertisement
সমীর মণ্ডল
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 25, 2026 8:38 AM IST








