উত্তরবঙ্গে মমতা, নন্দীগ্রামে অভিষেক, বুধবার মোট ছ’টি আসনে প্রচার করবেন তাঁরা
- Reported by:Partha Pratim Sarkar
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
মঙ্গলবার থেকে ভোটের প্রচার শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেই পর্যায়ে আজ উত্তরবঙ্গে মমতা এবং দক্ষিণবঙ্গে অভিষেক প্রচার করবেন।
জলপাইগুড়ি: লক্ষ্য ২৬ ৷ প্রচারের শুরুটা উত্তরবঙ্গকেই বেছে নিলেন তৃণমূলের সর্বভারতীয় নেত্রী। আজ, বুধবার উত্তরে হারানো জমি ফিরে পেতে আসরে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর তিন খানা সভা রয়েছে। প্রথম সভা ময়নাগুড়িতে। দলীয় প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে সভা রয়েছে ময়নাগুড়ির টাউন ক্লাব মাঠে।
দ্বিতীয় সভা ডাবগ্রাম-ফুলবাড়ির জাবরাভিটা স্কুল মাঠে। দলীয় প্রার্থী রঞ্জন শীল শর্মার সমর্থনে। এবং তৃতীয় সভা রয়েছে নকশালবাড়িতে দলীয় প্রার্থী শঙ্কর মালাকারের সমর্থনে। এই ৩টি আসনেই ২১-এ হেরেছিল তৃণমূল। এবারে এই ৩ আসন ফিরে পেতে চায় ঘাসফুল শিবির। আর তাই প্রচারের শুরুটা এই তিন আসন দিয়েই করছেন দলনেত্রী বলে মনে করছে রাজনৈতিক মহল!
advertisement
advertisement
মঙ্গলবার থেকে ভোটের প্রচার শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেই পর্যায়ে আজ উত্তরবঙ্গে মমতা এবং দক্ষিণবঙ্গে অভিষেক প্রচার করবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে একটি জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
advertisement
নন্দীগ্রামে পবিত্র করের সমর্থনে সভা করা ছাড়াও অভিষেক জনসভা করবেন দাসপুর এবং নারায়ণগড়ে। অন্য দিকে, মমতা প্রচারসভা করবেন ময়নাগুড়ি, জলপাইগুড়ি ও মাটিগাড়া-নকশালবাড়িতে। মোট ছ’টি আসনে প্রচার করবেন শাসকদলের এই দুই শীর্ষ নেতা।
Location :
Jalpaiguri,West Bengal
First Published :
Mar 25, 2026 8:54 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
উত্তরবঙ্গে মমতা, নন্দীগ্রামে অভিষেক, বুধবার মোট ছ’টি আসনে প্রচার করবেন তাঁরা








