advertisement

MS Dhoni: ৬০ বছর পর্যন্ত আইপিএল খেলবেন ধোনি? মাহির উত্তরে তোলপাড়..., ভাইরাল ভিডিও

Last Updated:

MS Dhoni: আইপিএল ২০২০-র সময় অবসর নিয়ে প্রশ্ন করা হলে ধোনি “নিশ্চিতভাবে নয়” বলে চমক দিয়েছিলেন। সেই সময় থেকেই প্রতি মরশুমে তাঁর ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা তৈরি হয়।

এম এস ধোনি
এম এস ধোনি
চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি ক্রিকেটার এম এস ধোনি তাঁর কেরিয়ারের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছেন। তবে ভক্তরা তাঁকে বিদায় জানাতে এখনো প্রস্তুত নন। বিশেষ করে তামিল অভিনেতা সিভাকার্তিকেয়ান চান ধোনি যেন ৬০ বছর বয়স পর্যন্ত খেলতে থাকেন। জবাবে এমএস ধোনি যা বলেন, ততে অবাক হয়ে যান সকলেই।
আইপিএল ২০২০-র সময় অবসর নিয়ে প্রশ্ন করা হলে ধোনি “নিশ্চিতভাবে নয়” বলে চমক দিয়েছিলেন। সেই সময় থেকেই প্রতি মরশুমে তাঁর ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা তৈরি হয়। এবার চিপকের প্রি-সিজন অনুষ্ঠানে ধোনিকে আরও ১০ বছর খেলার অনুরোধ জানালেন সিভাকার্তিকেয়ান। উপস্থিত দর্শকরা এই মুহূর্তে উচ্ছ্বসিত হয়ে ওঠেন।
এই অনুরোধের পর এমএস ধোনি হাসতে হাসতে বলেন, “ওটা খুব কঠিন।” সিভাকার্তিকেয়ান হাল ছাড়েননি এবং বলেন, “আপনার ফিটনেসে এটা সহজ বলেই মনে হয়।” ধোনি পরবর্তী মুহূর্তে স্বাভাবিকভাবে জবাব দেন, “ফিটনেস এখন কমছে, বাড়ছে না, তবুও চেষ্টা করতে পারি।” এই কথায় আবারও দর্শকরা উল্লাসে ফেটে পড়েন।
advertisement
advertisement
advertisement
চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২৬-এর অভিযান শুরু করবে ৩০ মার্চ। প্রথম ম্যাচে তারা গুয়াহাটির বরসপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। এম এস ধোনির উপস্থিতি দলের জন্য বড় প্রেরণা এবং ভক্তদের জন্য উচ্ছ্বাসের কারণ হয়ে থাকবে। ধোনিকে আরও একবার ২২ গজে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ‘থালার’ কোটি কোটি ভক্তরা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
MS Dhoni: ৬০ বছর পর্যন্ত আইপিএল খেলবেন ধোনি? মাহির উত্তরে তোলপাড়..., ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Election Commission Of India: ভোটের আগে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, রাজনৈতিক দলগুলিকে দূরদর্শন ও আকাশবাণীতে বিনামূল্যে প্রচারের সুযোগ
ভোটের আগে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, রাজনৈতিক দলগুলিকে দূরদর্শন ও আকাশবাণীতে বিনামূল্যে প্রচারের সুযোগ
  • রাজনৈতিক দলগুলিকে দূরদর্শন ও আকাশবাণীতে বিনামূল্যে প্রচারের সুযোগ

  • নামূল্যে প্রচারের জন্য ডিজিটাল ভাউচার দেওয়া হয়েছে

  • প্রতিটি দলকে প্রায় ৪৫ মিনিট বিনামূল্যে সম্প্রচারের সুযোগ দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement