advertisement

দুই ফিল্ডারের মুখোমুখি সংঘর্ষ ! তারপর কী হল ?

Last Updated:

সবাই কিছুক্ষণের জন্য একেবারে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। ধারাভাষ্যকার পর্যন্ত বলে উঠলেন, ও মাই গড।

#বার্বেডোজ: ক্রিকেট মাঠে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা এখন প্রায়ই শোনা যায় ৷ তাই মাঠেও এখন অনেক বেশি সতর্ক ক্রিকেটাররা ৷ কিন্তু দুর্ঘটনা তো আর কখনও বলে আসে না ৷ তাই জীবনের ঝুঁকি নিয়েই মাঠে নামেন খেলোয়াড়রা ৷ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সম্প্রতি দুই ফিল্ডারের মধ্যে এমনই এক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ হল ! এক ক্রিকেটারকে হাসপাতালে নিয়ে যেতে হলেও আপাতত দুই ক্রিকেটারই বিপদমুক্ত ৷
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে(সিপিএল) চলছিল বার্বেডোজ ট্রাইডেন্টস বনাম সেন্ট কিটস-নেভিস প্যাট্রিওটস ম্যাচ ৷ এবি ডেভিলিয়ার্সের প্রচণ্ড জোরে মারা শট বাউন্ডারি লাইনের ধারে দুই ফিল্ডারই ঝাঁপিয়ে পড়েন ৷ বল দেখতে ব্যস্ত থাকায় তকিয়েরন পাওয়েল এবং জেজে স্মাটস দু’জনে দু’জনকে খেয়ালই করেননি ৷ মুখোমুখি সংঘর্ষের পর দুই ক্রিকেটারই ছিটকে পড়েন ৷ যন্ত্রণায় ছটফট করতে থাকেন তাঁরা ৷ শেষপর্যন্ত ডাক্তারের সুশ্রুসায় স্মাটস সুস্থ হলেও পাওয়েলকে নিয়ে যেতে হয় হাসপাতালে ৷
advertisement
ঘটনাটি ঘটে ১৯ তম ওভারের দ্বিতীয় বলে। কোচ থেকে ক্রিকেটাররা, দর্শকরা সবাই উদ্বেগের সঙ্গে অপেক্ষা করতে থাকেন।  কিন্তু কাজ হচ্ছে না দেখে ডাক্তাররা অ্যাম্বুলেন্স ডাকতে বাধ্য হন।  দেখুন সেই দুর্ঘটনার ভিডিও ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
দুই ফিল্ডারের মুখোমুখি সংঘর্ষ ! তারপর কী হল ?
Next Article
advertisement
KKR vs PBKS Live, IPL 2026: ইডেনে এলেন শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বৃষ্টিতে বন্ধ
KKR vs PBKS : ইডেনে এলেন শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বৃষ্টিতে বন্ধ
  • ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

  • আজ কি ম্যাচ জিততে পারবে কলকাতা?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement