advertisement

TMC Candidate : আজই তৃণমূলের পতাকা হাতে নিলেন! দলে যোগ দিয়েই ভোটে দাঁড়ানোর সুযোগ বাংলার প্রাক্তন ক্রিকেটারের

Last Updated:

TMC Candidate : তৃণমূলে যোগ দিয়েই তুফানগঞ্জ থেকে বিধানসভা ভোটে লড়ার টিকিট পেয়ে গেলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল।

News18
News18
কলকাতা : আজই তৃণমূলের পতাকা হাতে নিয়েছেন তিনি। আর আজই বিধানসভা ভোটে লড়ার সুযোগ চলে এল তাঁর সামনে! বাংলার প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল তুফানগঞ্জের প্রার্থী হতে পারেন, এমন সম্ভাবনা ছিলই। সেটাই সত্যি হল।
এর আগে বাংলার প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা তৃণমূলের হয়ে নির্বাচনে লড়েছেন। বাংলা দলের প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি বর্তমানে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী। তবে এবার তিনি টিকিট পাননি। তাঁর বদলে বালির বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায় কে প্রার্থী করা হয়েছে।
উল্লেখ্য, বাংলার ক্রিকেটে খুবই চেনা মুখ শিবশঙ্কর পাল বা ম্যাকো। তিনি বাংলার হয়ে রনজি খেলেছেন। ময়দানের ম্য়াকো রাজনীতির ময়দানে নেমেই প্রতিক্রিয়া জানালেন নিজের মতো। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন চন্দ্রিমা ভট্টাচার্য ও সাংসদ পার্থ ভৌমিক। তাঁদের উপস্থিতিতেই শিবশঙ্কর পাল তৃণমূলে যোগ দেন। ম্যাকোর হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। তুফানগঞ্জে জন্ম শিবশঙ্করের। ফলে তাঁকে সেখান থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
advertisement
advertisement
শিবশঙ্কর পাল বলেছেন, ‘শুধু দুটো কথা বলতে চাই। আমি গোটা কেরিয়ারে বাংলার হয়ে মাঠে নেমেছি, খেলেছি। এই সময়টা বাংলার জন্য গুরুত্বপূর্ণ। বাংলা ও বাঙালিকে আক্রমণ করা হচ্ছে। এমন পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াইয়ে নামতে চাই। আমি মাঠের মানুষ, খেলা হবে।’
আরও পড়ুন- সৌরভ গঙ্গোপাধ্যায় ভোটে দাঁড়াচ্ছেন? সোশ্যাল মিডিয়ায় খুব জল্পনা, উত্তর দিলেন খোদ মহারাজ
উল্লেখ্য, বাংলার ক্রিকেটে তাঁর অভিষেক ২০০০-এর পরবর্তী সময়ে। ২০০৪-০৫ মরশুমে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ওই সিরিজে চতুর্থ টেস্টের জন্য স্কোয়াডে ছিলেন বাংলার পেসার ম্যাকো। তবে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়নি তাঁর। ম্যাকো বাংলা ক্রিকেটে অতিপরিচিত ও ভরসাযোগ্য এক ক্রিকেটার। খেলছেন ভারতীয় এ দলে। মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গেও ভারতীয় এ দলে খেলেছেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
TMC Candidate : আজই তৃণমূলের পতাকা হাতে নিলেন! দলে যোগ দিয়েই ভোটে দাঁড়ানোর সুযোগ বাংলার প্রাক্তন ক্রিকেটারের
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement