advertisement

Shah Rukh Khan Wishes Andre Russell: 'অন্য জার্সিতে তোমাকে মানাবে না', কেকেআর-এই থাকছেন রাসেল, শুভেচ্ছা শাহরুখের!

Last Updated:

এ দিনই আইপিএল থেকে অবসরের কথা জানিয়েছেন আন্দ্রে রাসেল৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, কেকেআর-এই এবার পাওয়ার কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে৷

রাসেলকে শুভেচ্ছা শাহরুখের৷
রাসেলকে শুভেচ্ছা শাহরুখের৷
আইপিএল থেকে অবসর নিলেন৷ কিন্তু কেকেআর-এই থাকছেন আন্দ্রে রাসেল৷ কেকেআর -এ এবার নতুন ভূমিকায় দেখা যাবে ক্যারিবিয়ান তারকাকে৷ আইপিএল থেকে অবসর ঘোষণার পরই কেকেআর-এ তাঁর অবদানের জন্য রাসেলকে অভিনন্দন জানালেন শাহরুখ খান৷ রাসেলের উদ্দেশে এক্স হ্যান্ডেলে লেখা বার্তায় কিংগ খান বললেন, অন্য কোনও জার্সিতে দ্রে রাস-কে মানাবে না৷
এ দিনই আইপিএল থেকে অবসরের কথা জানিয়েছেন আন্দ্রে রাসেল৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, কেকেআর-এই এবার পাওয়ার কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে৷ শুধু তাই নয়, বিশ্বের অন্যান্য লিগেও তিনি খেলবেন বলে জানিয়েছেন রাসেল৷
advertisement
advertisement
রাসেলের এই ঘোষণার পরই এক্স হ্যান্ডেলে শাহরুখ খান লেখেন, অসাধারণ স্মৃতিগুলির জন্য ধন্যবাদ আন্দ্রে৷ কেকেআর-এ তোমার অবদান বইয়ের পাতায় লিখে রাখার মতো৷ ক্রীড়াবিদ হিসেবে নতুন দুর্দান্ত যাত্রা শুরু হচ্ছে, পাওয়ার কোচ৷ নিজের জ্ঞান, শক্তি বেগুনি আর সোনালি জার্সি পরিহিত ছেলেদের সঙ্গে তুমি ভাগ করে নেবে৷ আর সত্যিই অন্য কোনও জার্সিতে তোমাকে বেমানান লাগবে৷ গোটা দল এবং এই খেলাটা যাঁরা ভালবাসেন, তাঁদের প্রত্যেকের পক্ষ থেকে তোমায় ভালবাসা৷
advertisement
কেকেআর এ বছর যে খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন আন্দ্রে রাসেল৷ ক্যারিবিয়ান তারকা নিজেই জানিয়েছেন, অবসরের সিদ্ধান্তের আগে কেকেআর কর্তা ভেঙ্কি মাইসোর এবং কর্ণধার শাহরুখ খানের সঙ্গে একাধিকার আলোচনা হয়েছে তাঁর৷ সেই আলোচনার সময়ই তাঁকে কেকেআর-এর পাওয়ার কোচ হওয়ার প্রস্তাব দেন ভেঙ্কি মাইসোর৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shah Rukh Khan Wishes Andre Russell: 'অন্য জার্সিতে তোমাকে মানাবে না', কেকেআর-এই থাকছেন রাসেল, শুভেচ্ছা শাহরুখের!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement