advertisement

রিও-তে ভারতের প্রথম পদক, মহিলা কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন সাক্ষী

Last Updated:

হরিয়ানা কন্যার হাত ধরে পদকের স্বপ্নপূরণ ভারতের ৷ বহু অপেক্ষা, আশা ভঙ্গের পর রিও অলিম্পিকে দেশের জন্য প্রথম পদক জিতলেন সাক্ষী মালিক ৷

#রিও ডি জেনেইরো: ১২ দিনের অপেক্ষার পর কাটল দেশের পদক খরা ৷ হরিয়ানা কন্যার হাত ধরে পদকের স্বপ্নপূরণ ভারতের ৷ বহু অপেক্ষা, আশা ভঙ্গের পর রিও অলিম্পিকে দেশের জন্য প্রথম পদক জিতলেন সাক্ষী মালিক ৷ মহিলাদের ৫৮ কেজি বিভাগের কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন এই ভারতীয় মহিলা কুস্তিগির ৷ শুধু তাই নয় প্রথম মহিলা কুস্তিগির হিসেব ব্রোঞ্জ জিতলেন সাক্ষী মালিক ৷ সাক্ষীর জয়ে আপ্লুত গোটা দেশ ৷
অবশেষে পদক তালিকায় জায়গা করে নিল ভারত ৷  ৫৮ কেজি বিভাগে ফ্রিস্টাইল কুস্তি রাউন্ডে ব্রোঞ্জ পদক জিতলেন হরিয়ানা রোহতাকের মেয়ে, ২৩ বছরের সাক্ষী ৷
খেলার শুরুতে খানিকটা পিছিয়ে থেকেও কুস্তির প্যাঁচে ধরাশায়ী করলেন কিরঘিজস্তানের প্রতিযোগী টিনিবেকোভাকে ৷ ৮-৫ পয়েন্টে ম্যাচ জিতে রিও-তে ভারতের হয়ে প্রথম ব্রোঞ্জ পদক ঘরে আনলেন তিনি ৷ কিন্তু প্রথমে ০-৫ পয়েন্টে পিছিয়ে ছিলেন সাক্ষী ৷ কিন্তু শেষ ৩০ মিনিটে সাক্ষীর ওস্তাদের মারে পদক আসে ভারতের ঝুলিতে ৷ পদক জেতার পর আপ্লুত সাক্ষীর আনন্দ,আত্মবিশ্বাস ঝরে পড়ছিল তাঁর গলায় ৷ জয়ের পর কোচ কুলদীপ সিংকে ধন্যবাদ জানান তিনি এবং বলেন, ‘আমি শেষ পর্যন্ত লড়েছি ৷ আমি নেতিবাচক চিন্তা আনিনি ৷ আমার দেশ শ্রেষ্ঠ ৷’
advertisement
advertisement
এর আগে কোয়ার্টার ফাইনালে রাশিয়ার প্রতিযোগী ভ্যালেরিয়া কোবলোভার কাছে ২-৯-তে হেরেও ব্রোঞ্জ পদকের আশা বাঁচিয়ে রাখেন সাক্ষী ৷ পদক নিশ্চিত করার শেষ সুযোগ কোনওভাবে হাতছাড়া করতে নারাজ ছিলেন সাক্ষী ৷ তাই জানপ্রাণ লাগিয়ে চেষ্টার পর পদক জয় করলেন প্রতিভাবান এই কুস্তিগির ৷
রিত্ত-তে ভারতের পদক খরা কাটানোই নয়, নিজের নামেও করে নিলেন বেশ কিছু রেকর্ড ৷ কুস্তিতে প্রথম মহিলা হিসেবে অলিম্পিকে পদক জিতলেন সাক্ষী ৷ চতুর্থ ভারতীয় মহিলা হিসেবে ব্যক্তিগত বিভাগে পদক জিতে অলিম্পিক ইতিহাসে জায়গা করে নিলেন তিনি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রিও-তে ভারতের প্রথম পদক, মহিলা কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন সাক্ষী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement