advertisement

Rinku Singh: বিশ্বকাপের মধ্যেই আচমকা বাড়ি ফিরে এলেন রিঙ্কু সিং, মরণবাঁচন ম্যাচের আগে নতুন সমস্যায় টিম ইন্ডিয়া

Last Updated:

মঙ্গলবার চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে ভারতীয় দলের সঙ্গে অনুশীলনও করেননি তিনি৷ এর আগে টি টোয়েন্টি বিশ্বকাপের পাঁচটি ম্যাচেই প্রথম একাদশে ছিলেন রিঙ্কু৷

বিশ্বকাপের মাঝেই বাড়ি ফিরে এলেন রিঙ্কু সিং৷
বিশ্বকাপের মাঝেই বাড়ি ফিরে এলেন রিঙ্কু সিং৷
সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বিশ্রী হারের পর ভারতের সেমি ফাইনালে পৌঁছনোর পথ বেশ কিছুটা কঠিন হয়ে গিয়েছে৷ এই পরিস্থিতিতে ভারতীয় দলের জন্য আরও দুঃসংবাদ৷ টুর্নামেন্টের মাঝপথেই বাড়ি ফিরে এলেন দলের নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান রিঙ্কু সিং৷ শুধু ব্যাটিং নয়, ভারতীয় দলের অন্যতম সেরা ফিল্ডারও রিঙ্কু৷
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আলিগড়ে বাঁ হাতি এই ব্যাটসম্যানের বাড়িতে জরুরি পরিস্থিতি তৈরি হওয়ার কারণেই ফিরে এসেছেন রিঙ্কু৷ পিটিআই সূত্রে দাবি করা হয়েছে, রিঙ্কুর বাবা খানচাঁদ সিং গুরুতর অসুস্থ অবস্থায় গ্রেটার নয়ডার একটি হাসপাতালে ভর্তি৷ সেই কারণেই তড়িঘড়ি দলকে ছেড়ে ফিরে আসতে হয়েছে রিঙ্কুকে৷
আগামী বৃহস্পতিবার সুপার এইট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবোয়ের মুখোমুখি হবে ভারত৷ এই ম্যাচের ফলের উপরেই ভারতের সেমিফাইনাল খেলা অনেকটাই নির্ভর করবে৷ মরণবাঁচন এই ম্যাচে রিঙ্কুকে টিম ইন্ডিয়া পাবে কি না, তা নিয়েই সংশয় তৈরি হয়েছে৷
advertisement
advertisement
বৃহস্পতিবারই সুপার এইটের অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ৷ ওয়েস্ট ইন্ডিজ যদি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় এবং ভারতও যদি জিম্বাবোয়ের কাছে পরাজিত হয়, সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাবে৷
যদিও এই বিশ্বকাপে এখনও সেভাবে ছন্দে নেই রিঙ্কু সিং৷ একমাত্র পাকিস্তানের বিরুদ্ধে কলম্বোয় ৪ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন তিনি৷ এ ছাড়া বাকি চারটি ম্যাচে ব্যাট হাতে সেভাবে দাগ কাটতে পারেননি তিনি৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচেও শূন্য রানেই আউট হন রিঙ্কু৷
advertisement
বিশেষজ্ঞরা মনে করছেন, রিঙ্কু যদি একান্তই জিম্বাবোয়ে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ না দিতে পারেন তাহলে বোলিং বিভাগকে শক্তিশালী করতে তাঁর বদলে কুলদীপ যাদবকে ভারতীয় দলের প্রথম একাদশে দেখা যেতে পারে৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Rinku Singh: বিশ্বকাপের মধ্যেই আচমকা বাড়ি ফিরে এলেন রিঙ্কু সিং, মরণবাঁচন ম্যাচের আগে নতুন সমস্যায় টিম ইন্ডিয়া
Next Article
advertisement
Ranveer Singh: "কোনও সুপারস্টার আইনের উপরে নয়", কান্তারা কাণ্ডে রণবীর সিং-কে তীব্র তিরস্কার কর্ণাটক হাইকোর্টের
"কোনও সুপারস্টার আইনের উপরে নয়",কান্তারা কাণ্ডে রণবীর সিং-কে তিরস্কার কর্ণাটক হাইকোর্টের
  • রণবীর সিং কান্তরা ছবির 'দাইভা' দৃশ্যটি অনুকরণ করেছিলেন।

  • ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছিল এবং তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।

  • কর্ণাটক হাইকোর্ট সুপারস্টারে তীব্র তিরস্কার করেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement