advertisement

Rinku Singh: ধোনির থেকেও রিঙ্কু বড় ফিনিশার হবে! সোশ্যাল মিডিয়ায় বিশাল প্রশংসা নাইট তারকার

Last Updated:

রিঙ্কু অবশ্য অন্য কারও নামে নয় - নিজের নামে বিখ্যাত হতে চান ভারতের জার্সিতে

ধোনির থেকেও এগিয়ে রিঙ্কু
ধোনির থেকেও এগিয়ে রিঙ্কু
মুম্বই: অনেকে শুনলে হয়তো পাগল বলবেন। ক্রিকেট জ্ঞান নিয়ে প্রশ্ন তুলবেন। কিন্তু ভারতবর্ষে ক্রিকেটপ্রেমী মানুষরা নিজেদের মতামত রাখতে পারেন খুশি মতো। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকজন ক্রিকেট ভক্ত লিখেছেন যদি রিঙ্কু সিং – কে টানা সুযোগ দেওয়া হয় এবং তার সঙ্গে রাজনীতি না করা হয় তাহলে ভবিষ্যতে একজন দুর্ধর্ষ ফিনিশারের দেখা পাবে ভারত।
কেউ কেউ আবার বলেছেন রিঙ্কুর মধ্যে ম্যাচ ফিনিশ করে আসার সব রকম মসলা আছে। এমনকি ধোনির থেকেও বড় ফিনিশার হতে পারেন রিঙ্কু। আইপিএলে কলকাতার জার্সিতে যেটা করেছিলেন গুজরাটের বিপক্ষে সেটা ফ্লুক ছিল না। কঠিন পরিশ্রম এবং সাধনার মাধ্যমে নিজেকে এই জায়গায় নিয়ে এসেছেন রিঙ্কু।
উচ্চতা কম হলেও তার খেলায় শক্তি এবং বুদ্ধিমত্তার ছাপ আছে। শেষের দিকে কিভাবে ফিল্ডিংকে বোকা বানাতে হবে এটা শিখে গিয়েছেন রিঙ্কু। একজন ফিনিশারের সবচেয়ে বড় গুণ বোলারকে বাধ্য করা তার ইচ্ছে অনুযায়ী বল করার। অর্থাৎ ব্যাটসম্যান যেমন চাইছে তেমন। তার জন্য কিভাবে দাঁড়াতে হবে এবং প্রয়োজনে স্টান্ট বদল করতে হবে এটা রিঙ্কু এখন করতে জানেন।
advertisement
advertisement
আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ব্যাট করার প্রথম সুযোগ পেয়েছিলেন। ২১ বলে ৩৮ রানের ইনিংসটায় বুঝিয়ে দিয়েছেন নিজের যোগ্যতা। দুটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি মেরে রিঙ্কু জানান দিয়েছেন কঠিন পরিস্থিতিতেও তিনি ম্যাচ বের করতে জানেন। তবে জীবনের প্রথম সিরিজে তাকে দেখেই ধোনির সঙ্গে তুলনা বাড়াবাড়ি মনে করছেন অনেকে। হয়তো এই কথাটাই ঠিক।
advertisement
কিন্তু এটাও ঠিক যে কঠিন বাস্তব দেখে আজ এই জায়গায় পৌঁছেছেন রিঙ্কু তাতে তার মাথা ঘুরে যাওয়ার কথা নয়। নির্বাচকরা তার দিকে নজর রাখবেন। রিঙ্কু অবশ্য অন্য কারও নামে নয় – নিজের নামে বিখ্যাত হতে চান। তাই ভারতের জার্সিতে সুযোগ পেলেই সেটা প্রমাণ করবেন উত্তরপ্রদেশের ব্যাটসম্যান।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Rinku Singh: ধোনির থেকেও রিঙ্কু বড় ফিনিশার হবে! সোশ্যাল মিডিয়ায় বিশাল প্রশংসা নাইট তারকার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement