advertisement

Gold In Boxing: ইন্টারন্যাশনাল প্রফেশনাল বক্সিংয়ে সোনা, সামনের দিনে আরও এগোতে সাহায্য চান পুরুলিয়ার এই বক্সার

Last Updated:

চিরঞ্জিত বাউরির এই কৃতিত্ব নিঃসন্দেহে আজকের তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর এই সাফল্য শুধু ব্যক্তিগত গৌরব নয়, বরং অসংখ্য তরুণের স্বপ্নকে নতুন করে ডানা মেলতে শেখাবে এবং এগিয়ে চলার সাহস জোগাবে।

+
পুরুলিয়ার

পুরুলিয়ার বক্সার চিরঞ্জিত বাউরী

পুরুলিয়া: ইন্টারন্যাশনাল প্রফেশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপে আবারও দেশের নাম উজ্জ্বল করল ভারত। কালিম্পংয়ে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে ‘গোল্ড মেডেল’ জয় করলেন পুরুলিয়া জেলার আদ্রার বক্সার চিরঞ্জিত বাউরি। সম্প্রতি কালিম্পংয়ে অনুষ্ঠিত হওয়া এই চ্যাম্পিয়নশিপে চারটি দেশের বক্সাররা অংশগ্রহণ করেছিলেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে সকলকে পিছনে ফেলে চিরঞ্জিত গোল্ড মেডেল জিতে ভারত তথা পুরুলিয়া জেলার গর্ব বাড়ালেন। এই সাফল্যে খুশির হাওয়া বইছে তাঁর নিজের এলাকা আদ্রা সহ গোটা জেলা জুড়ে।
আদ্রার জ্যোতিমোড় এলাকার বাসিন্দা চিরঞ্জিত বাউরি পারিবারিক আর্থিক সমস্যার মধ্য দিয়েও নিজের অদম্য জেদ, কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের জোরে আজ এই সাফল্যের শিখরে পৌঁছেছেন। উল্লেখযোগ্য বিষয় হল, এটাই তাঁর প্রথম সাফল্য নয়, এর আগেও তিনি একাধিক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে নজরকাড়া সাফল্য এনে ভারত ও পুরুলিয়ার নাম উজ্জ্বল করেছেন।
advertisement
advertisement
চিরঞ্জিত জানিয়েছেন, “আগামী দিনেও তিনি একইভাবে ভারতের সম্মান আরও উপরে তুলে ধরতে চান। তবে সেই লক্ষ্যপথে এগোতে গেলে আর্থিক সমস্যায় এখন তাঁর সবচেয়ে বড় বাধা।” চিরঞ্জিত বাউরীর আবেদন, “যদি পুরুলিয়া জেলা ও রাজ্য সরকারের ক্রীড়া বিভাগ এবং প্রশাসন তাঁর পাশে দাঁড়ায়, তাহলে তিনি আরও ভালভাবে অনুশীলন চালিয়ে যেতে পারবেন এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য এনে দেশ ও জেলার নাম উজ্জ্বল করতে সক্ষম হবেন।
advertisement
চিরঞ্জিত বাউরির এই কৃতিত্ব নিঃসন্দেহে আজকের তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কঠোর পরিশ্রম, অদম্য আত্মবিশ্বাস ও লক্ষ্যভেদী নিষ্ঠার মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন, সঠিক দিশা ও অধ্যবসায় থাকলে সাফল্য অনিবার্য। তাঁর এই সাফল্য শুধু ব্যক্তিগত গৌরব নয়, বরং অসংখ্য তরুণের স্বপ্নকে নতুন করে ডানা মেলতে শেখাবে এবং এগিয়ে চলার সাহস জোগাবে।
advertisement
Shantanu Das
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Gold In Boxing: ইন্টারন্যাশনাল প্রফেশনাল বক্সিংয়ে সোনা, সামনের দিনে আরও এগোতে সাহায্য চান পুরুলিয়ার এই বক্সার
Next Article
advertisement
রাজ্যসভায় বিজেপির প্রার্থী কে...? প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার নাম ঘোষণা করে দিল গেরুয়া শিবির
রাজ্যসভায় বিজেপির প্রার্থী কে? প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার নাম ঘোষণা গেরুয়া শিবিরের
  • অবশেষে নাম ঘোষণা করে দিল গেরুয়া শিবির। অমিত শাহের হাত ধরে বিজেপির রথযাত্রার সূচনার পরে আজ হোলির দিনেই বড় ঘোষণা করে দিল বঙ্গ বিজেপি। রাজ্যসভায় বিজেপির প্রার্থী হলেন রাহুল সিনহা!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement