Prithvi Leeds : বিন্দাস মেজাজে টিম বাসে লিডস পৌছলেন রোহিত, রাহানেরা
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
পৃথ্বী শ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে টিম বাসে লিডস যাচ্ছে ভারতীয় দল। তবে ছবিটিতে শুধুমাত্র মুম্বই ক্রিকেটারদের দেখা যাচ্ছে। রোহিত শর্মা, পৃথ্বী, সূর্যকুমার, রাহানে এবং শার্দুল ঠাকুর
তবে ছবিটিতে শুধুমাত্র মুম্বই ক্রিকেটারদের দেখা যাচ্ছে। রোহিত শর্মা, পৃথ্বী, সূর্যকুমার, রাহানে এবং শার্দুল ঠাকুর। অন্য একটি ছবিতে রোহিতের কোলে বসেছেন পৃথ্বী। প্রত্যেকেই বিন্দাস মেজাজে মনে হচ্ছে। লর্ডস টেস্টে রান পেয়েছেন রাহানে। অর্ধশতরান করেছেন। চেতেশ্বর পূজারার সঙ্গে লম্বা পার্টনারশিপ করেছিলেন। এই ব্যাপারটা কিছুটা চিন্তা কমাবে টিম ম্যানেজমেন্টের। এই দুজন মিডল অর্ডার ব্যাটসম্যান দাঁড়িয়ে গেলে অর্ধেক চিন্তা কমে যায়। দুজনেই অভিজ্ঞতা সম্পন্ন।
advertisement
লর্ডস টেস্টে হ্যামস্ট্রিং চোটের কারণে খেলতে পারেননি শার্দুল ঠাকুর। তবে লিডস টেস্টে খেলার জন্য তিনি ফিট। দলে জায়গা হবে কিনা সেটা আলাদা। সূর্য এবং পৃথ্বীর খেলার সম্ভাবনা প্রায় নেই। তবে পুজারার জায়গায় সূর্যকে একটা সুযোগ দিলেও দিতে পারে টিম ম্যানেজমেন্ট। কিন্তু সম্ভাবনা কম। ওপেনিং দুই ব্যাটসম্যান রোহিত শর্মা এবং রাহুল দুর্দান্ত ফর্মে। লর্ডসে রাহুল দেখিয়েছেন তিনি ওপেনার হিসেবে ভরসা দিতে পারেন। রোহিত নিজের স্বভাব বিরুদ্ধ আক্রমনাত্মক ব্যাটিং না করে দায়িত্ব নিয়ে ইনিংস সাজানোর চেষ্টা করেছেন।
advertisement
advertisement
বিরাট কোহলি অবশ্য চেষ্টা করলেও খুব বড় রান করতে পারছেন না। ইংল্যান্ড অধিনায়ক জো রুট এবং বোলিং বিভাগে অভিজ্ঞ অ্যান্ডারসন ছাড়া এই ইংলিশ দলটার বলার মতো কিছু নেই। ভারতীয় ফাস্ট বোলারদের বিরুদ্ধে সমস্যায় পড়তে দেখা দিয়েছে ইংরেজ ব্যাটসম্যানদের। শামি, সিরাজ, বুমরা কালঘাম ছুটিয়ে দিয়েছেন। বিশেষ করে দুই ওপেনিং ব্যাটসম্যান বার্নস এবং সিবলে সম্পূর্ণ ব্যর্থ।
advertisement
লিডস টেস্টে নিশ্চিতভাবে কিছু পরিবর্তন করবে ইংল্যান্ড। ভারতীয় দলে সেই সম্ভাবনা প্রায় নেই। যদিও জাদেজার জায়গায় অশ্বিন খেলতে পারেন, এমন সম্ভাবনা শোনা যাচ্ছে। টিম বাসে ভারতীয় ক্রিকেটারদের হালকা মেজাজের ছবি বলে দিচ্ছে ড্রেসিংরুমে ফিল গুড ফ্যাক্টর কতটা রয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Aug 20, 2021 9:43 PM IST











