advertisement

৮৭-র ‘তরুণী’ মাতালেন গ্যালারি, ম্যাচ শেষে তাঁকে জড়িয়ে ধরলেন রোহিত-বিরাটরা, দেখুন ভিডিও

Last Updated:
#বার্মিংহ্যাম: এই এজবাস্টনেই ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত। মঙ্গলবার সেই মাঠেই বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। সেইসঙ্গে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বাংলাদেশ ৷ ৩১৫ রানের তাড়া করতে নেমে ২৮৬ রানে থামল বাংলাদেশের ইনিংস ৷
advertisement
রোহিত শর্মার ফের অনবদ্য একটি সেঞ্চুরি ৷ বুমরাহ, শামি, ভুবনেশ্বরদের অনবদ্য বোলিং ৷ ম্যাচে টিম ইন্ডিয়ার পারফরম্যান্সে খুশি হবেন যে কেউ ৷ তবে এদিন সবাইকে ছাপিয়ে গিয়েছেন ভারতীয় দলের এক বিশেষ ফ্যান ৷ বয়স তাঁর ৮৭ ৷ নাম চারুলতা প্যাটেল ৷ কিন্তু বিশ্বকাপ খেলা যখন ৷ তখন আর নিজের আবেগকে চেপে রাখতে পারেননি ৷ মাঠে এসে খেলা দেখলেন ৷ গোটা ম্যাচ ধরেই টিম ইন্ডিয়ার জন্য গলা ফাটালেন বৃদ্ধা ৷
advertisement
D-fUwQIVUAEHtz-
advertisement
কখনও বাঁশি বাজিয়ে, আবার কখনও বা বাকি ফ্যানদের সঙ্গে নেচে গেয়ে, গলা ফাটিয়ে সারাক্ষণ ধরেই গ্যালারি মাতিয়ে রাখলেন চারুলতা ৷ ৮৭ বছরের বৃদ্ধার এই ‘স্পিরিট’ দেখে অবাক টিম ইন্ডিয়ার ক্রিকেটাররাও ৷ ম্যাচ শেষে গ্যালারিতে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন এদিনের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ রোহিত শর্মা ৷ আলাদা করে চারুলতাদেবীর সঙ্গে দেখা করে আসেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
৮৭-র ‘তরুণী’ মাতালেন গ্যালারি, ম্যাচ শেষে তাঁকে জড়িয়ে ধরলেন রোহিত-বিরাটরা, দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement