advertisement

শোধরাবেন না আমির? ফের ভবিষ্যদ্বাণী পাক তারকার! ভারতকে নিয়ে ফাইনালের আগে যা বললেন...

Last Updated:

IND vs NZ: শিক্ষা নেননি পাক পেসার। এবার টি-২০ বিশ্বকাপের ফাইনালের আগেও ভারতীয় দলকে নিয়ে সমালোচনা করলেন মহম্মদ আমির। জানিয়ে দিলেন ভারত ফাইনালে হারবে, নিউজিল্যান্ড জিতবে।

News18
News18
“ভারত কিছুতেই সুপার এইট রাউন্ড পার করতে পারবে না। আমার কথা লিখে রাখুন।” বলেছিলেন পাকিস্তানের তারকা পেসার মহম্মদ আমির। এরপর ইংল্যান্ডকেও ভারতের বিরুদ্ধে জয়ের সম্ভাব্য দল হিসেবে উল্লেখ করেছিলেন। পাক তারকার কোনও ভবিষ্যদ্বাণী এখনও মেলেনি। তারপর সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলের শিকা হন আমির। কিন্তু তারপরও শিক্ষা নেননি পাক পেসার। এবার টি-২০ বিশ্বকাপের ফাইনালের আগেও ভারতীয় দলকে নিয়ে সমালোচনা করলেন মহম্মদ আমির। জানিয়ে দিলেন ভারত ফাইনালে হারবে, নিউজিল্যান্ড জিতবে।
এবার ফাইনালের আগে মহম্মদ আমির জানিয়েছেন, সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল এখনও পুরো দল হিসেবে ধারাবাহিকভাবে ভালো খেলতে পারছে না। ভারতীয় দলের সাফল্য মূলত দুজন খেলোয়াড়ের ওপর নির্ভর করছে। তাঁর মতে, জসপ্রীত বুমরাহ এবং সঞ্জু স্যামসন এই দুই ক্রিকেটারের পারফরম্যান্সই ভারতের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখছে। বোলিংয়ে বুমরাহ নিয়মিত ভালো করছেন এবং ব্যাট হাতে স্যামসন গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বলেই ভারতের জয় আসছে বলে দাবি করেন তিনি।
advertisement
অন্যদিকে আমির মনে করেন, ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড বর্তমানে বেশ ভালো ছন্দে রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তারা দুর্দান্ত দলগত পারফরম্যান্স দেখিয়েছে। বিশেষ করে বোলিং বিভাগে নিউজিল্যান্ড ভারতের তুলনায় বেশি শক্তিশালী বলেও মন্তব্য করেছেন আমির। তাঁর মতে, বুমরাহ ছাড়া ভারতের অন্য বোলাররা এখনো ধারাবাহিক ছন্দে নেই।
advertisement
advertisement
এই অবস্থায় আমিরের ধারণা, ব্যাটিং শক্তিতে দুই দল প্রায় সমান হলেও বোলিংয়ের দিক থেকে নিউজিল্যান্ড এগিয়ে। তাই তাঁর মতে, ফাইনালে নিউজিল্যান্ডের শিরোপা জয়ের সম্ভাবনাই বেশি। এর আগে আমিরের একটিও ভবিষ্যদ্বাণী না মেলেনি। এবার ফাইনালের আগেই তার মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ফের ভারতীয় দল নিজেদের পারফরম্যান্স দিয়ে পাক তারকাকে ভুলতে প্রমাণ করতে পারেন কিনা, তা উত্তর দেবে সময়।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
শোধরাবেন না আমির? ফের ভবিষ্যদ্বাণী পাক তারকার! ভারতকে নিয়ে ফাইনালের আগে যা বললেন...
Next Article
advertisement
Siuri Station: বীরভূমবাসীর ব্যাপক সুবিধা, সিউড়ি স্টেশন হল আধুনিক মানের, জুড়ে গেল শহরের দুই প্রান্ত
বীরভূমবাসীর ব্যাপক সুবিধা, সিউড়ি স্টেশন হল আধুনিক মানের, জুড়ে গেল শহরের দুই প্রান্ত
  • সিউড়ি স্টেশনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে

  • ৫ কোটি টাকা ব্যয়ে পুনর্গঠিত সিউড়ি স্টেশন

  • অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে বাংলায় মোট ১০১ রেলওয়ে স্টেশন পুনর্গঠিত হচ্ছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement